Print

Broadcasting News Corporation

রাষ্ট্রপতি পদে শূন্যতা এই মুহুর্তে রাষ্ট্রীয় সংকট সৃষ্টি করবে

প্রকাশিত হয়েছে: অক্টোবর ২৩, ২০২৪ , ৬:১২ অপরাহ্ণ | আপডেট: অক্টোবর ২৩, ২০২৪, ৬:১২ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ বলেছেন, রাষ্ট্রপতি পদে শূন্যতা এই মুহুর্তে রাষ্ট্রীয় সংকট সৃষ্টি করবে ও সাংবিধানিক সংকট সৃষ্টি করবে, এটা জাতির কাম্য নয়। তিনি বলেন, রাষ্ট্রপতির পদটা একটা সাংবিধানিক পদ, একটা প্রতিষ্ঠান, সর্বোচ্চ সাংবিধানিক পদ।

বুধবার (২৩অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ) বিকেলে গুলশানস্থ বিএনপি চেয়ারপারসন কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এসময় তিনি আরও বলেন, এই পদে হঠাৎ করে পদত্যাগের মাধ্যমে শূন্যতা সৃষ্টি হলে সাংবিধানিক শূন্যতা সৃষ্টি হবে, রাষ্ট্রীয় সংকটের সৃষ্টি হবে। রাষ্ট্রীয় সংকট সৃষ্টির মাধ্যমে গণতন্ত্রে উত্তরণের পথটা বিলম্বিত বা বাধাগ্রস্ত হওয়া বা কণ্টকাকীর্ণ হওয়া—সেটা জাতির কাম্য হতে পারে না।’

এ নিয়ে ষড়যন্ত্র চলছে উল্লেখ করে তা মোকাবিলা করার আহ্বান জানিয়ে সালাহ উদ্দিন বলেন, পতিত ফ্যাসিবাদ এবং তাদের দোসরেরা যাতে কোনো রকম ষড়যন্ত্র করে এখানে অন্য কিছুর পাঁয়তারা না করতে পারে, সে জন্য আমরা সবাইকে সজাগ থাকার জন্য আহ্বান জানাচ্ছি এবং আমরা ঐক্যবদ্ধ আছি। ঐক্যবদ্ধভাবেই সমস্ত ষড়যন্ত্র মোকাবিলা করা হবে।

Post Views: 1,042

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত