ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে জহুরা খাতুন (২৪) নামে এক নারীর মৃত্যু হয়েছে। মৃত জহুরা খাতুন জেলার গৌরীপুর উপজেলার কলাবাগান এলাকার মিজানুর রহমানের মেয়ে।
বুধবার (২৩অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ) দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ফোকাল পার্সন ডা. মহিউদ্দিন খান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, মৃত জহুরা খাতুন জেলার গৌরীপুর উপজেলার বাসিন্দা। তিনি সম্প্রতি ঢাকার সাভারের আশুলিয়া এলাকায় গিয়েছিলেন।
সেখান থেকে ডেঙ্গু আক্রান্ত হয়ে বাড়ি ফেরেন। পরে গত ১৫ অক্টোবর ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (২২ অক্টোবর) দুপুর সোয়া ২টার দিকে মারা যান।
তিনি আরও বলেন, হাসপাতালে মোট ৩৭ ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মাঝে পুরুষ ২৮, নারী ৭ ও দুই শিশু। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২০ ও সুস্থ হয়েছেন ১৯ জন।
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত