Print

Broadcasting News Corporation

কার্ডধারীর পাশাপাশি কার্ড ছাড়া ব্যক্তিও পাবেন টিসিবির পণ্য

প্রকাশিত হয়েছে: অক্টোবর ২৩, ২০২৪ , ৭:১৪ অপরাহ্ণ | আপডেট: অক্টোবর ২৩, ২০২৪, ৭:১৪ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

বৃহস্পতিবার (২৪অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ) থেকে কার্ডধারীদের পাশাপাশি কার্ড ছাড়াও টিসিবির নির্ধারিত পয়েন্টে ট্রাকের সামনে লাইনে দাঁড়িয়ে টিসিবির ন্যায্যমূল্যের পণ্য নিতে পারবেন ভোক্তা। বুধবার (২৩অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ) টিসিবির দায়িত্বপ্রাপ্ত তথ্য কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক নির্দেশনায় নিম্নআয়ের এক কোটি উপকারভোগী কার্ডধারী পরিবারের মাঝে সাশ্রয়ীমূল্যে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রমের পাশাপাশি সাধারণ ভোক্তার নিকট ঢাকা মহানগরীতে ৫০টি ও চট্টগ্রাম মহানগরীতে ২০ টি ট্রাকের মাধ্যমে ভরতুকি মূল্যে ৪৭০ টাকা দিয়ে ২ কেজি মসুর ডাল, ২ লিটার সয়াবিন এবং খাদ্য অধিদপ্তর কর্তৃক সরবরাহকৃত ৫ কেজি চাল বিক্রয়ের ব্যবস্থা নেওয়া হয়েছে।

এই কার্যক্রম বৃহস্পতিবার (২৪অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ) থেকে ৩১ নভেম্বর পর্যন্ত চলবে। তবে মূল্যস্ফীতি সহনীয় পর্যায়ে না আসলে পরবর্তীতে কার্যক্রম বৃদ্ধি করা হতে পারে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বৃহস্পতিবার (২৪অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ) সকাল ১০ টায় তেজগাঁও শিল্প এলাকার দক্ষিণ বেগুনবাড়ি দীপিকার মোড় থেকে এ কার্যক্রম উদ্বোধন করবেন।

Post Views: 894

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত