Print

Broadcasting News Corporation

দলের চরিত্র বদলানোর আগে ব্যক্তির চরিত্র বদলাতে হবে

প্রকাশিত হয়েছে: নভেম্বর ৭, ২০২৪ , ৪:৩১ অপরাহ্ণ | আপডেট: নভেম্বর ৭, ২০২৪, ৪:৩১ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

বাংলাদেশ জামায়াতে ইসলামী এর আমীর ডক্টর শফিকুর রহমান বলেছেন, দলের চরিত্র বদলানোর আগে ব্যক্তির চরিত্র বদলাতে হবে। এমন একটা বাংলাদেশ চাই যেখানে বৈষম্য থাকবে না। মেধা এবং যোগ্যতার ভিত্তিতে প্রত্যেকটি মানুষ জাতি গঠনে অবদান রাখবে। মেধা এবং যোগ্যতার ভিত্তিতে প্রত্যেকটি মানুষ তাঁর ন্যায্য পাওনা পেয়ে যাবে। আমরা এমন একটি দেশ চাচ্ছি।

বৃহস্পতিবার (০৭নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ) বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তর আয়োজিত ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি আরও বলেন, সমাজ থেকে দুর্নীতির মূল উপড়ে ফেলতে হবে। যারা দেশ শাসন করবেন তাদের অবশ্যই দুর্নীতিমুক্ত হতে হবে। সৎ হতে হবে। এসময় তিনি বেকারমুক্ত সমাজের প্রত্যয় ব্যক্ত করেন।

Post Views: 415

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত