Print

Broadcasting News Corporation

আন্তঃশাহীন হকি প্রতিযোগিতা-২০২৪ সমাপ্ত

প্রকাশিত হয়েছে: নভেম্বর ৭, ২০২৪ , ৬:৫২ অপরাহ্ণ | আপডেট: নভেম্বর ৭, ২০২৪, ৬:৫২ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

বাংলাদেশ বিমান বাহিনীর শাহীন কলেজসমূহের আন্তঃশাহীন হকি প্রতিযোগিতা-২০২৪ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান বৃহস্পতিবার (০৭নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ) বিএএফ শাহীন কলেজ ঢাকা এর হকি টার্ফ-এ অনুষ্ঠিত হয়েছে।

উল্লেখ্য যে, বাংলাদেশ বিমান বাহিনী শাহীন ইংলিশ মিডিয়াম কলেজের তত্ত্বাবধানে ০৩ নভেম্বর থেকে ০৭ নভেম্বর ২০২৪ পর্যন্ত উক্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সমাপনী অনুষ্ঠানে বিমান বাহিনী ঘাঁটি বাশার এর এয়ার অধিনায়ক এবং বিএএফ সেমস এর পরিচালনা পর্ষদের সভাপতি এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ খায়ের উল আফসার, জিইউপি, এনডিসি, পিএসসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চূড়ান্ত খেলা উপভোগ করেন এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

চূড়ান্ত খেলায় বিএএফ শাহীন কলেজ ঢাকা ৬-২ গোলে বিএএফ শাহীন কলেজ কুর্মিটোলাকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। প্রতিযোগিতায় অনবদ্য নৈপুণ্য প্রদর্শনের জন্য বিএএফ শাহীন কলেজ ঢাকা এর মোঃ আব্দুল কাদের জীলানি শ্রেষ্ঠ খেলোয়াড় বিবেচিত হন এবং বিএএফ শাহীন কলেজ কুর্মিটোলা এর মারুফ হাসান দিপু সর্বোচ্চ গোলদাতা হওয়ার গৌরব অর্জন করে। অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষক ও কর্মচারীবৃন্দ এবং কলেজের ছাত্র-ছাত্রীগণ উপস্থিত ছিলেন।

Post Views: 1,530

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত