Print

Broadcasting News Corporation

ইএমই এবং এসিসি কোরের রিক্রুট ব্যাচের কুচকাওয়াজ অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে: নভেম্বর ৭, ২০২৪ , ৭:২০ অপরাহ্ণ | আপডেট: নভেম্বর ৭, ২০২৪, ৭:২০ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

বৃহস্পতিবার (০৭নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ) বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার্স, ইএমই এবং এসিসি কোরের রিক্রুট ব্যাচ-২০২৪ এর সেনাবাহিনী প্রধান কুচকাওয়াজ অনুষ্ঠান যথাক্রমে ইঞ্জিনিয়ার সেন্টার এন্ড স্কুল অব মিলিটারী ইঞ্জিনিয়ারিং (ইসিএসএমই), কাদিরাবাদ এবং ইএমই সেন্টার এন্ড স্কুল (ইএমইসিএন্ডএস), সৈয়দপুরে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানদ্বয়ে প্রধান অতিথি হিসেবে যথাক্রমে বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার ইন চীফ (ই-ইন-সি) মেজর জেনারেল মুঃ হাসান-উজ-জামান, এনডিইউ, এএফডব্লিউসি, পিএসসি, এমফিল এবং জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ৬৬ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার রংপুর এরিয়া মেজর জেনারেল মোহাম্মদ কামরুল হাসান, এসজিপি, এসইউপি, এনডিসি, এইচডিএমসি, পিএসসি উপস্থিত থেকে কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন।

আজকের এই নান্দনিক ও চৌকস প্যারেডের মাধ্যমে ইঞ্জিনিয়ার্স, ইএমই এবং এসিসি কোরের সৈনিকবৃন্দ বাংলাদেশ সেনাবাহিনীতে নবীন সৈনিক হিসেবে যোগদান করলো।

অনুষ্ঠানদ্বয়ে প্রধান অতিথিগণ বাংলাদেশ সেনাবাহিনীর গৌরবোজ্জ্বল ঐতিহ্য ও দেশমাতৃকার সেবায় এ বাহিনীর অবদানের কথা উল্লেখ করার পাশাপাশি আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা অর্জন করে একবিংশ শতাব্দীর কঠিন চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার জন্য নবীন সৈনিকদের প্রতি আহবান জানান। সেইসাথে দেশমাতৃকার সেবায় নিজেকে আত্মনিয়োগ করতে নবীন সৈনিকদের উদ্বুদ্ধ করেন।

অনুষ্ঠানদ্বয়ে বাংলাদেশ সেনাবাহিনীর উর্ধ্বতন সামরিক ও অসামরিক কর্মকর্তাবৃন্দ, জেসিও, অন্যান্য পদবীর সৈনিকবৃন্দ ও আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং প্রশিক্ষণ সম্পন্নকারী রিক্রুটগণের পরিবারের সদস্যবৃন্দ উপস্থিত থেকে মনোজ্ঞ কুচকাওয়াজ উপভোগ করেন।

Post Views: 650

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত