Print

Broadcasting News Corporation

আমাদের সমৃদ্ধ সংস্কৃতি বিশ্ব দরবারে তুলে ধরতে চাই

প্রকাশিত হয়েছে: নভেম্বর ৮, ২০২৪ , ১০:৪২ অপরাহ্ণ | আপডেট: নভেম্বর ৮, ২০২৪, ১০:৪২ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, বাংলাদেশের সাংস্কৃতিক ইতিহাস বহু বছর ধরে লালিত হয়ে আসছে। নিজস্ব বৈশিষ্ট্যের কারণে এদেশের ঐতিহ্য স্বমহিমায় উজ্জ্বল হয়ে রয়েছে। আমাদের সমৃদ্ধ সংস্কৃতি তরুণ প্রজন্মের মাধ্যমে বিশ্ব দরবারে তুলে ধরতে চাই।

উপদেষ্টা শুক্রবার (০৮নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ)বাংলাদেশ জাতীয় জাদুঘরে বিমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্যের সুরক্ষার জন্য ইউনেস্কো কর্তৃক অনুমোদিত ‘Implementing community based heritage festival in eight administrative division in Bangladesh’ শীর্ষক প্রকল্পটির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক মোঃ আতাউর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন ইউনেস্কো ঢাকা অফিসের প্রধান কর্মকর্তা সুজান ভাইজ, বেসরকারি সংস্থাসমূহের প্রতিনিধি লুবানা মারিয়াম। স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় জাদুঘরের কিপার আসমা ফেরদৌসি।

উপদেষ্টা বলেন, ৫ আগস্টের পূর্বের প্রথাগত শাসনব্যবস্থা আর চলতে দেওয়া হবে না। প্রথাগত শাসন ব্যবস্থাকে ঢেলে সাজাতে একটি ছোট সময়ের জন্য রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছে আমাদের তরুণ সমাজ। তিনি আরো বলেন, ’৭১ এ স্বাধীনতার পর ৫৩ বছরে যে অসম্পূর্ণ কাজ ২০২৪ এর অন্তর্বর্তীকালীন সরকার সকলের সম্মিলিত প্রচেষ্টায় একটি সুন্দর সমাজ গড়ার স্বপ্ন নিয়ে কাজ করতে চায়।

‘আনন্দ বৈভব: উৎসবের বাংলাদেশ’ শিরোনামে আটটি বিভাগের আটটি উপাদানকে বেসরকারি সংস্থার ৮০ জন আর্টিস্টের সমন্বয়ে অনুষ্ঠান পরিবেশিত হয়। উপদেষ্টা তাদের পরিবেশনা উপভোগ করেন।

Post Views: 398

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত