Print

Broadcasting News Corporation

গণতন্ত্র ও পরিবেশ সুরক্ষায় নির্ভীক সাংবাদিকতার ভূমিকা গুরুত্বপূর্ণ

প্রকাশিত হয়েছে: নভেম্বর ৮, ২০২৪ , ১১:০৩ অপরাহ্ণ | আপডেট: নভেম্বর ৮, ২০২৪, ১১:০৩ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, গণতন্ত্র ও পরিবেশ সুরক্ষায় নিরপেক্ষ ও নির্ভীক সাংবাদিকতা অপরিহার্য। তিনি বলেন, নির্ভরযোগ্য সাংবাদিকতার পরিবেশ বজায় রাখতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ। গণমাধ্যম কমিশন গঠন করা হয়েছে যাতে সাংবাদিকরা নিরপেক্ষভাবে কাজ করতে পারেন এবং জনগণ উপকৃত হয়।

শুক্রবার (০৮নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ) ঢাকা ক্লাবে ‘দেশ টিভি-ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড ২০২৪’ প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, সাংবাদিকদের সারা দেশের খবর তুলে আনতে হবে। জনস্বার্থের ইস্যুকে গুরুত্ব দিয়ে সাংবাদিকতা করা জরুরি। সত্যনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা সমাজ পরিবর্তনের গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে কাজ করে। সাহসী ও নিরপেক্ষ রিপোর্টিং দেশকে সঠিক পথে পরিচালিত করতে সহায়ক হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল। ডিআরইউ সভাপতি শুকুর আলী শুভ ও সাধারণ সম্পাদক মহিউদ্দিনসহ অন্যান্য সাংবাদিক নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।

পুরস্কার বিজয়ীদের মধ্যে প্রিন্ট, অনলাইন, টেলিভিশন ও রেডিও মাধ্যমের বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।

প্রিন্ট মিডিয়া, অনলাইন, টেলিভিশন, রেডিও সবার জন্য উন্মুক্ত ক্যাটেগরিতে বিজয়ী আবু সালেহ রনি; প্রিন্ট মিডিয়া ক্যাটেগরিতে প্রথম পুরষ্কার মাহমুদুল হাসান (নয়ন); দ্বিতীয় পুরস্কার আহসান হাবীব রাসেল; তৃতীয় পুরষ্কার (যুগ্মভাবে) জসীম উদ্দিন হারুন এবং ফারহান ফেরদৌস।

ইলেকট্রনিক মিডিয়া ক্যাটেগরিতে প্রথম পুরস্কার পান মুহাম্মদ আরাফাতুল মোমেন আদিত্য আরাফাত; দ্বিতীয় পুরস্কার মাসুদ মোস্তাহিদ এবং তৃতীয় পুরস্কার পারভেজ নাদির রেজা।

অনলাইন মিডিয়া ক্যাটেগরিতে প্রথম পুরস্কার বিজয়ী ইয়াসির আরাফাত রিপন; দ্বিতীয় পুরষ্কার মো: জোবায়ের হোসেন (আরাফাত জোবায়ের) ও তৃতীয় পুরস্কার মো. তৌহিদুজ্জামান তন্ময়।

Post Views: 404

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত