Print

Broadcasting News Corporation

চাঁপাইনবাবগঞ্জে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলায় যুবক নি*হত

প্রকাশিত হয়েছে: নভেম্বর ৯, ২০২৪ , ৭:১৫ অপরাহ্ণ | আপডেট: নভেম্বর ৯, ২০২৪, ৭:১৫ অপরাহ্ণ

আশরাফুল ইসলাম


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আলমগীর হোসেন নামে এক যুবক নিহত হয়েছেন। নিহত ব্যক্তি উপজেলার চককীর্তি ইউনিয়নের রানীবাড়ি চাঁদপুর-গাবতলা গ্রামের মৃত গোলাম মোস্তফার ছেলে। শনিবার (০৯নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ)বেলা সাড়ে ১২ টার দিকে উপজেলার রানীবাড়ি চাঁদপুর এলাকায় এ ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ৫ জন আহত হয়েছেন।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানায়, দীর্ঘদিন ধরে প্রতিপক্ষ মংলুর সাথে আলমগীরের জমি নিয়ে বিরোধ চলে আসছে। সকালে প্রতিপক্ষের লোকজন আমগাছ কাটতে গেলে বাধা দেন আলমগীরসহ তার ভাইয়েরা। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে উভয় পক্ষ দেশীয় অস্ত্র-শস্ত্র সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে প্রতিপক্ষের হামলায় আলমগীর হোসেন ঘটনাস্থলেই মারা যান। আহত হন উভয় পক্ষের অন্তত ৫ জন। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এর মধ্যে উন্নত চিকিৎসার জন্য তিনজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

শিবগঞ্জ থানার পরিদর্শক গোলাম কিবরিয়া জানান, খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। নিহত পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এ ঘটনায় ৪ জন্য আহত হয়েছে,যারা শিবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন। তবে হাসপাতাল সূত্র জানায় এ ঘটনায় ৬ জন্য আহত হয়েছে

Post Views: 1,272

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত