Print

Broadcasting News Corporation

কৃষি উপদেষ্টার সাথে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ

প্রকাশিত হয়েছে: নভেম্বর ১০, ২০২৪ , ৯:৫২ অপরাহ্ণ | আপডেট: নভেম্বর ১০, ২০২৪, ৯:৫২ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)-এর সাথে রবিবার (১০নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ) মন্ত্রণালয়ে তাঁর অফিস কক্ষে সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত অস্ট্রেলিয়ার ভারপ্রাপ্ত হাইকমিশনার নার্ডিয়া সিম্পসন। সাক্ষাৎকালে উপদেষ্টা এবং ভারপ্রাপ্ত হাইকমিশনার দুই দেশের কৃষি, কৃষি পণ্য রপ্তানি, কারিগরি প্রশিক্ষণ, গবেষণা, কৃষি খাতের দক্ষ শ্রম শক্তি রপ্তানি ও রোহিঙ্গাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

কৃষি উপদেষ্টা বলেন, অস্ট্রেলিয়ার সাথে আমাদের বন্ধুত্ব দীর্ঘ দিনের। দুই দেশের মধ্যে বাণিজ্য সম্পর্ক আরো বাড়ানো সম্ভব। বিশেষ করে শাক-সবজি, আম এসব কৃষিপণ্য রপ্তানি বাড়ানো যায়। অস্ট্রেলিয়ার কৃষিখাতের পরিধি অনেক।
তাই আমাদের দেশ থেকে দক্ষ শ্রমিক নেওয়ার বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করা যেতে পারে। উপদেষ্টা কৃষি গবেষকদের বৃত্তির মাধ্যমে অস্ট্রেলিয়ায় উচ্চশিক্ষার সুযোগ দিতে ভারপ্রাপ্ত হাইকমিশনারকে অনুরোধ করেন। পাশাপাশি কারিগরি প্রশিক্ষণেও সহযোগিতা আশা করেন।

মিয়ানমার হতে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠী ক্রমান্বয়ে বাড়ছে উল্লেখ করে উপদেষ্টা এ বিষয়ে সহযোগিতা বাড়ানোর পাশাপাশি কিছু সংখ্যক রোহিঙ্গাকে অস্ট্রেলিয়ায় নেওয়ারও আহ্বান জানান।

হাইকমিশনার কৃষিপণ্য আমদানিতে তার দেশের আগ্রহের কথা জানিয়ে নির্দিষ্ট প্রটোকল অনুযায়ী পরিশোধন করে পণ্যের মান নিশ্চিত করার অনুরোধ করেন। হাইকমিশনার কৃষি গবেষণা ও কারিগরি প্রশিক্ষণে আরো সহযোগিতা বাড়াতে কাজ করবেন বলে জানান।

এসময় কৃষি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Post Views: 1,387

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত