Print

Broadcasting News Corporation

স্বাধীনতা দিবস ভলিবল চ্যাম্পিয়নশিপ ২০২৫ উদ্বোধন

প্রকাশিত হয়েছে: এপ্রিল ১৯, ২০২৫ , ১১:৫৫ অপরাহ্ণ | আপডেট: এপ্রিল ১৯, ২০২৫, ১১:৫৫ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া শনিবার (১৯ এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ) বাংলাদেশ ভলিবল ফেডারেশনের ব্যবস্থাপনায় ও টার্কিশ এয়ারলাইন্স এর পৃষ্ঠপোষকতায় রাজধানীর পল্টনে অবস্থিত শহীদ নূর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে ‘টার্কিশ এয়ারলাইন্স বাংলাদেশ মহান স্বাধীনতা কাপ ভলিবল প্রতিযোগিতা-২০২৫’ এর উদ্বোধন করেছেন। পাঁচ দিনব্যাপী এ প্রতিযোগিতা আগামী ২৩ এপ্রিল পর্যন্ত চলবে।

এ সময় উপদেষ্টা বলেন, অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে ক্রীড়াক্ষেত্রে সংস্কার কার্যক্রমগুলোকে ত্বরান্বিত করতে কাজ করছে।

শুধু মানুষের পরিবর্তন নয়, ক্রীড়াক্ষেত্রে আরো বেশি ক্রীড়াসুলভ এবং ক্রীড়াক্ষেত্রকে উন্নতির দিকে নিয়ে যাবে এমন পলিসি নিয়ে কাজ করা হচ্ছে।

Post Views: 990

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত