মশাহিদ আহমদ, নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: জেলার কমলগঞ্জ উপজেলার চৈত্রঘাট বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ইকবাল হোসেনের হত্যার বিচারের দাবীতে এবং আগামী ২৪ ঘণ্টার মধ্যে জড়িত আসামীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৮ এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ) দুপুরে চৈত্রঘাট বাজারে, চৈত্রঘাট বাজার ব্যবসায়ী সমিতি, এলাকাবাসী এবং স্বেচ্ছায় রক্তদান সামাজিক সংগঠনের যৌত্র আয়োজনে এ মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
বাজার ব্যবসায়ী সফিক মিয়ার সভাপতিত্বে ও মোস্তফা আহমদ ও আবু হানিফা চৌধুরীর সঞ্চালনায় বক্তব্য রাখেন-নিহত ইকবালের পিতা এলাইচ মিয়া, সানওয়ার আহমদ, কয়েছ আহমদ, সুবাশ মল্লিক, গিয়াস মিয়া, পারভেজ মিয়া, নান্টু দেব, মাওলানা সামছুল ইসলাম, মাওলানা হাসান, শামিম আহমদ, সোয়েব আহমদ ফাহিমসহ অন্যান্যরা।
বক্তারা এটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে অভিযোগ করে বলেন- ব্যবসায়ী ইকবাল হোসেনকে হত্যার পর রেললাইনে ফেলে রাখা হয়ে ছিলো, যেন এটি দুর্ঘটনা মনে হয়, এ ঘটনায় তার স্ত্রী ও শ্বশুর বাড়ীর অথবা তাদের ঘনিষ্ঠজন জড়িত থাকতে পারে বলে অভিযোগ করেন। আগামী ২৪ ঘণ্টার ভিতরে তদন্ত করে ইকবাল হত্যায় জড়িতদের গ্রেফতারের জোর দাবী জানান। মানববন্ধনে হাজারের অধিক নারী-পুরুষ উপস্থিত ছিলেন।
নিহত ইকবাল উপজেলার ১নং রহিমপুর ইউনিয়নের বড়চেগ গ্রামের এলাইছ মিয়ার পুত্র। উল্লেখ্য- গত ২৫ এপ্রিল শুক্রবার ইকবাল তার স্ত্রীকে নিয়ে তার শ্বশুর বাড়ি কমলগঞ্জ সদর ইউনিয়নের ভেড়াছড়া গ্রামে বেড়াতে গিয়েছিল।
শনিবার বিকেলে শ্বশুরবাড়ি থেকে খবর আসে সে নিখোঁজ হয়েছে। পরদিন ২৭ এপ্রিল কমলগঞ্জের বড়গাছ এলাকায় রেললাইনের পাশে হাত পা বিচ্ছিন্ন মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্ত শেষে ২৭ এপ্রিল সন্ধ্যা ৭ টায় তার নিজ গ্রামে দাফন কাফন সম্পন্ন হয়। উক্ত জানাজার নামাজে শ্বশুর বাড়ীর লোকজন অংশ গ্রহণ করেননি।
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত