Print

Broadcasting News Corporation

দূষণরোধী অভিযানে ৬৭০ টি অবৈধ ইটভাটা বন্ধ ১ লাখ ৮৭ হাজার কেজি পলিথিন জব্দ

প্রকাশিত হয়েছে: এপ্রিল ২৮, ২০২৫ , ১০:৩৩ অপরাহ্ণ | আপডেট: এপ্রিল ২৮, ২০২৫, ১০:৩৩ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উদ্যোগে পরিবেশ অধিদপ্তর সারা দেশে ব্যাপক দূষণবিরোধী অভিযান পরিচালনা করছে। ২ জানুয়ারি থেকে ২৮ এপ্রিল ২০২৫ পর্যন্ত ৮১৯টি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময়ে ১ হাজার ৭৫৫টি মামলা এবং ২৪ কোটি ৬১ লাখ ৩০ হাজার ৩শ’ টাকা জরিমানা আদায় করা হয়।

এই অভিযানে ৪৬০টি অবৈধ ইটভাটার চিমনী ভেঙে ফেলা হয় এবং ভাটাগুলো বন্ধ করে দেওয়া হয়। ২১০টি ইটভাটা বন্ধে কঠোর নির্দেশনা দেওয়া হয়। ১২৭টি ইটভাটার কাঁচা ইট ধ্বংস করা হয়। ১টি ইটভাটার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। ১ জনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। ৬টি প্রতিষ্ঠানের ৮টি ট্রাকে থাকা সিসা/ব্যাটারি গলানোর যন্ত্রপাতি জব্দ করা হয় এবং কারখানা বন্ধ করে দেওয়া হয়।

গত ৩ নভেম্বর ২০২৪ থেকে আজ পর্যন্ত পলিথিন বিরোধী ৩৮৩টি মোবাইল কোর্ট পরিচালিত হয়। ৭০১টি প্রতিষ্ঠান থেকে ৫৬ লাখ ৪৯ হাজার ৬শ’ টাকা জরিমানা আদায় করা হয়। মোট ১ লক্ষ ৮৬ হাজার ৯০৮ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়।

অপরদিকে, আজ ঢাকা মহানগরের আগারগাঁও ও খিলগাঁও এলাকায় নির্মাণ সামগ্রী দ্বারা বায়ুদূষণের অভিযোগে ২টি মোবাইল কোর্ট পরিচালিত হয়। ৬টি মামলায় ৩৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

একই দিনে বরিশাল, চাঁদপুর ও রাজশাহীতে পলিথিন উৎপাদন ও বিক্রয়ের দায়ে ৩টি মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়। ৪টি মামলায় ৩০ হাজার টাকা জরিমানা আদায় এবং ৬৭০ কেজি পলিথিন জব্দ করা হয়। এছাড়া বিভিন্ন দোকান মালিক ও সাধারণ মানুষকে পলিথিনের ক্ষতি সম্পর্কে সতর্ক করা হয়। এছাড়া আশুলিয়ায় টায়ার পাইরোলাইসিস কারখানায় অভিযান চালানো হয়। ১টি মামলায় ২ লাখ টাকা জরিমানা আদায় করা হয় এবং কারখানা উচ্ছেদ করা হয়। একইভাবে, অবৈধ সিসা/ব্যাটারি কারখানায় অভিযান চালিয়ে ২ লাখ টাকা জরিমানা আদায় এবং কারখানা উচ্ছেদ করা হয়।

Post Views: 897

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত