Print

Broadcasting News Corporation

পবিত্র জিলকদ মাস গণনা শুরু ৩০ এপ্রিল বুধবার থেকে

প্রকাশিত হয়েছে: এপ্রিল ২৯, ২০২৫ , ১২:০৩ পূর্বাহ্ণ | আপডেট: এপ্রিল ২৯, ২০২৫, ১২:০৩ পূর্বাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: সোমবার (২৮ এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ) বাংলাদেশের আকাশে কোথাও ১৪৪৬ হিজরি সনের পবিত্র জিলকদ মাসের চাঁদ দেখা যায়নি। ফলে ২৯ এপ্রিল মঙ্গলবার পবিত্র শাওয়াল মাস ৩০ দিন পূর্ণ হবে এবং ৩০ এপ্রিল বুধবার থেকে পবিত্র জিলকদ মাস গণনা করা হবে।

সোমবার (২৮ এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ) সন্ধ্যায় আশকোনা হাজি ক্যাম্প সভাকক্ষে আয়োজিত জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। এতে সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

সভায় ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আঃ ছালাম খান, তথ্য অধিদফতরের প্রধান তথ্য অফিসার মোঃ নিজামূল কবীর, বাংলাদেশ ওয়াকফ সহকারী প্রশাসক মোঃ মেহেদী হাসান, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ তোফাজ্জেল হোসেন, বায়তুল মুকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মোঃ আবদুল মালেক, চরমোনাই আহছানাবাদ রশিদিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠানের বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোহাম্মদ শহীদুল ইসলাম, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মোঃ মমিনুল ইসলাম, বাংলাদেশ টেলিভিশনের অতিরিক্ত পরিচালক মোঃ নাজিম উদ্দিন, ঢাকা জেলার প্রশাসক মুহাম্মদ শওকত আলী, সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার মাওলানা অধ্যক্ষ প্রফেসর মোঃ আশরাফুল কবীর প্রমুখ উপস্থিত ছিলেন।

Post Views: 293

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত