বিধান দাস, নিজস্ব প্রতিনিধি, ঠাকুরগাঁও, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: সাহসী ও দায়িত্বশীল আগামীর প্রজন্ম এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে স্কাউটস দিবস উদযাপন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে মঙ্গলবার (২৯ এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ) দুপুরে জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসক কার্যালয় সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, সুন্দর দেশ গড়তে স্কাউটস এর সদস্যরা কাজ করে যাচ্ছে। যেখানেই মানুষ বিপদে পড়ে সেখানেই স্কাউটস এর সদস্যরা কোন স্বার্থ ছাড়াই সহযোগিতার হাত বাড়িয়ে দেয়, মানুষের উপকারে নিজেদের উৎসর্গ করে নিরলস ভাবে কাজ করে।
আগামীতে দেশের প্রয়োজনে সদস্যরা সবসময় প্রস্তুত রয়েছে। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ইশরাত ফারজানা। অন্যান্যের মধ্যে ঠাকুরগাঁও জেলা স্কাউটসের সাধারণ সম্পাদক ও প্রেসক্লাব সভাপতি লুৎফর রহমান মিঠু, সভাপতি আখতারুজ্জামান সাবু সহ স্কাউটসের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত