Print

Broadcasting News Corporation

ওয়াশিংটন ডিসিতে ‘পাসপোর্ট ডিসি’স অ্যাম্বাসি ট্যুর’

প্রকাশিত হয়েছে: মে ৪, ২০২৫ , ৮:৪৬ অপরাহ্ণ | আপডেট: মে ৪, ২০২৫, ৮:৪৬ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

ওয়াশিংটন (ডিসি), ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাসে গতকাল পাসপোর্ট ডিসি’স অ্যাম্বাসি ট্যুরের (Passport DC’s Embassy Tour 2025) অংশ হিসেবে ‘ওপেন হাউস’ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ অনুষ্ঠান উপভোগ করতে বিভিন্ন দেশের প্রায় ৩ হাজার দর্শক বাংলাদেশ দুতাবাসে উপস্থিত হন।

সাপোর্ট ডিসি হলো ওয়াশিংটন ডিসিতে বিভিন্ন দেশের দূতাবাসগুলোর সংস্কৃতি, ঐতিহ্য, শিল্প ও জীবনধারা প্রর্দশন বিষয়ক একটি অনুষ্ঠান। এ উপলক্ষ্যে দূতাবাসের অডিটোরিয়ামে জামদানি ও টাঙ্গাইল শাড়িসহ বাংলাদেশের ঐতিহ্যবাহী কয়েকটি হস্তশিল্পের স্টল স্থাপন করা হয়।

এসময় দর্শনার্থীরা বিভিন্ন পোস্টার, লিফলেট ও বই সংগ্রহ করেন যা বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস, মহান ভাষা আন্দোলন, সংস্কৃতি, ঐতিহ্য ও দর্শনীয় পর্যটন স্থানগুলোকে তুলে ধরে। এসময় দূতাবাসের কর্মকর্তা ও কর্মচারী এবং তাদের সন্তানরা দেশাত্ববোধক গান ও নৃত্য পরিবেশন করেন। এতে অতিথিদের জন্য ঐতিহ্যবাহী বাংলাদেশি খাবার প্রদর্শন ও পরিবেশন করা হয়।

Post Views: 1,730

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত