Print

Broadcasting News Corporation

দ্বৈত নাগরিকত্ব সনদ এর আবেদন শতভাগ অনলাইনে গ্রহণ ও নিষ্পত্তি করা হবে

প্রকাশিত হয়েছে: মে ৪, ২০২৫ , ১১:৫৪ অপরাহ্ণ | আপডেট: মে ৪, ২০২৫, ১১:৫৪ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: আগামী ১৬ মে থেকে ‘দ্বৈত নাগরিকত্ব সনদ’-এর আবেদন শতভাগ অনলাইনে গ্রহণ ও নিষ্পত্তি করা হবে। বিদেশস্থ বাংলাদেশ দূতাবাস ও মিশনে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দ্বৈত নাগরিকত্বের আবেদন আগামী ১৫ মে থেকে সরাসরি হার্ডকপিতে (অফলাইনে) গ্রহণ করা হবে না।

সেবা প্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং দ্রুততমসময়ে সেবা প্রদানের লক্ষ্যে আগামী ১৬ মে থেকে দ্বৈত নাগরিকত্ব সনদের আবেদন শতভাগ অনলাইনে গ্রহণ ও নিষ্পত্তি করা হবে।

scs.ssd.gov.bd লিংক-এ নিজস্ব gmail আইডি দিয়ে Login করে অনলাইনে ফরম পূরণ, প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড ও ই-পেমেন্টের মাধ্যমে সরকারি ফি পরিশোধ করে আবেদন করা যাবে। আবেদন অনলাইনে নিষ্পত্তির পর ডিজিটাল সনদ আবেদনকারী ই-মেইলে প্রাপ্ত হবেন এবং নিজস্ব gmail আইডি থেকে QR Code সংবলিত ডিজিটাল সনদ ডাউনলোড করে সংগ্রহ করা যাবে।

রবিবার (০৪ মে ২০২৫ খ্রিস্টাব্দ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের (সুরক্ষা সেবা বিভাগ) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

Post Views: 2,148

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত