মশাহিদ আহমদ, নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: সারাদেশের ন্যায় ২য় দিনের মতো মৌলভীবাজারে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা ১১ম গ্রেড থেকে ১০ম গ্রেড বাস্তবায়নসহ অন্যান্য দাবীতে কর্ম-বিরতি পালন করেছে। মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট ১০ম গ্রেড বাস্তবায়ন পরিষদ মৌলভীবাজার বুধবার (০৩ ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ) সকাল ৯ টা থেকে ১২টা পর্যন্ত এ কর্ম-বিরতি পালন করে। এদিন মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সম্মুখে তারা অবস্থান নেন।
কর্ম-বিরতি পালনকালে হাসপাতালে সেবা নিতে আসা রোগীরা সেবা না পেয়ে পড়েন চরম ভোগান্তিতে। আন্দোলনে অংশ গ্রহণকারীরা বলেন, মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০ম গ্রেড এর ফাইলটি জনপ্রশাসন মন্ত্রণালয়ে প্রক্রিয়াধীন রয়েছে। সরকারের সংশ্লিষ্ট বিভাগ ও মন্ত্রণালয় বারংবার উপস্থাপিত হয়ে আসছে। দীর্ঘ দিনের এ দাবী না মানায় ডিপ্লোমা মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টে কর্মরত ও অধ্যয়নরত শিক্ষার্থীরাও কর্মবিরতিতে অংশ নেন।
এ সময় বক্তব্য রাখেন-মৌলভীবাজার মেডিকেল টেকনোলজিস্ট বীরেন্দ্র চন্দ্র বৈষব, ফয়জুন্নেছা বেগম, নন্দ কিশোর সিনহা, মো: রফিকুল ইসলাম, সুরজিৎ সিনহা, জুয়েল রানা, মো: মিলন হোসেন, নিরন্তর বাবু, আবুল হোসেন চৌধুরী,নরেন্দ্র চন্দ্রসহ অন্যান্যরা।
কেন্দ্রীয় ঘোষণা অনুসারে তাদের দাবী দ্রুত সময়ের মধ্যে না মানলে আগামী ৪ ডিসেম্বর পূর্ণ কর্ম বিরতি পালন করা হবে।
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত