Print

Broadcasting News Corporation

ক্ষুদ্র উদ্যোক্তাদের বড় চ্যালেঞ্জ হলো ঋণ প্রাপ্তি

প্রকাশিত হয়েছে: ডিসেম্বর ৩, ২০২৫ , ৭:৪৯ অপরাহ্ণ | আপডেট: ডিসেম্বর ৩, ২০২৫, ৭:৪৯ অপরাহ্ণ

Mehedi Hassan Niaz


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, নতুন প্রজন্মের তরুণরা এখন চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে চায়। ক্ষুদ্র উদ্যোক্তাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো ঋণ প্রাপ্তি। ক্ষুদ্র উদ্যোক্তাদের সহজে ঋণপ্রাপ্তিসহ নীতি, তহবিল ও পরামর্শ দিতে বাংলাদেশ ব্যাংককে এগিয়ে আসতে হবে।
শিল্প উপদেষ্টা বুধবার (৩ ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ) ঢাকায় তেজগাঁওয়ের বিসিক সম্মেলন কক্ষে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক)-এর বার্ষিক সম্মেলন এবং ‘৬৯ বছরে বিসিক: অর্জন, সমস্যা ও সম্ভাবনা’ কর্মশালায় এসব কথা বলেন।
উপদেষ্টা আরো বলেন, বিসিকের অনেক জায়গায় শিল্প প্লট খালি পড়ে আছে। শিল্প প্লটগুলোতে গ্যাস-বিদ্যুৎ সংযোগের সমস্যা রয়েছে। আমলাতান্ত্রিক জটিলতা দূর করে দ্রুতই অনলাইনভিত্তিক ওয়ান-স্টপ সার্ভিস চালু করতে হবে। উদ্যোক্তা নয় এমন ব্যক্তিদের পূর্বে রাজনৈতিক বিবেচনায় প্লট দেওয়া হয়েছে। তাদের প্লট বাতিল করা হবে। জুলাই বিপ্লবোত্তর বাংলাদেশে আমরা এমন এক বিসিক দেখতে চাই, যা হবে সম্পূর্ণ স্বচ্ছ, জবাবদিহিমূলক এবং উদ্যোক্তাবান্ধব।
অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গর্ভনর ড. আহসান এইচ. মনসুর বলেন, উদ্যোক্তাদের যে ঋণ দেয়া হয়, তা খুবই অল্প। আমাদের হাতে পঁচিশ হাজার কোটি টাকা আছে। ঋণ বিতরণেও দুর্বলতা আছে। আমরা ঋণের পরিমাণ বাড়াতে চাই। এক্ষেত্রে বিসিকের মতো প্রতিষ্ঠানকে এগিয়ে আসতে হবে। উদ্যোক্তা ও ক্রেতাদের মধ্যে সংযোগ ঘটিয়ে অনলাইন প্লাটফর্মগুলোকে জনপ্রিয় করে তুলতে হবে। আন্তর্জাতিক পেমেন্ট সিস্টেমের সাথে উদ্যোক্তাদের যোগাযোগ সৃষ্টিতে বাংলাদেশ ব্যাংক কাজ করছে বলে তিনি জানান।

 

Post Views: 198

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত