ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: ন্যাশনাল ডিফেন্স কোর্স (এনডিসি) ২০২৫ এবং আর্মড ফোর্সেস ওয়ার কোর্স (এএফডব্লিউসি) ২০২৫ এর কোর্স সমাপনী বুধবার (৩ ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ) মিরপুর সেনানিবাসস্থ ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ কমপ্লেক্স এ অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্তিুত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।
প্রধান অতিথি তাঁর শুভেচ্ছা বক্তব্যে সফলভাবে প্রশিক্ষণ সম্পন্ন করার জন্য অংশগ্রহনকারী কোর্স সদস্যদের আন্তরিক অভিনন্দন জানান। তিনি আশা প্রকাশ করেন, বছরব্যাপী নিষ্ঠা ও অধ্যবসায়ের মাধ্যমে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা জাতীয় উন্নয়ন, নীতি প্রণয়ন এবং কৌশলগত সিদ্ধান্ত গ্রহণে কার্যকরি ভূমিকা রাখবে।
প্রফেসর মুহাম্মদ ইউনূস উল্লেখ করেন, নিরাপত্তা ও উন্নয়ন সংশ্লিষ্ট অধ্যয়নের ক্ষেত্রে ন্যাশনাল ডিফেন্স কলেজ একটি উৎকর্ষতার কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। দ্রুত পরিবর্তনশীল বৈশ্বিক প্রেক্ষাপটে জাতীয় ও আন্তর্জাতিক চ্যালেঞ্জ মোকাবেলায় দক্ষ নেতৃত্ব তৈরিতে প্রতিষ্ঠানটি যথাযথ ভূমিকা পালন করে যাচ্ছে। তিনি কোর্স সম্পন্নকারী সদস্যদের প্রতি উদাত্ত আহ্বান জানান, তারা যেন তাদের অর্জিত জ্ঞান ও প্রজ্ঞা বাংলাদেশের যুগোপোযোগী উন্নয়ন ও জাতীয় স্বার্থ রক্ষায় সর্বোত্তমভাবে প্রয়োগ করেন।
এছাড়াও, প্রধান উপদেষ্টা বন্ধুপ্রতিম দেশের কোর্স সদস্যদেরকেও ন্যাশনাল ডিফেন্স কলেজ, বাংলাদেশে এ প্রশিক্ষণ গ্রহণের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন এবং আশাবাদ ব্যক্ত করেন যে, ধারাবাহিকভাবে তাদের এই কোর্সে অংশগ্রহণ, বাংলাদেশ ও সংশ্লিষ্ট দেশসমূহের মধ্যে বন্ধুত্ব ও সহযোগিতার বন্ধন আরও সুদৃঢ় করবে।
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত