Print

Broadcasting News Corporation

গণভোটের মাধ্যমে ভোটের চরিত্র পাল্টাতে হবে: অধ্যাপক মুজিবুর রহমান

প্রকাশিত হয়েছে: ডিসেম্বর ৩, ২০২৫ , ১০:১০ অপরাহ্ণ | আপডেট: ডিসেম্বর ৩, ২০২৫, ১০:১০ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

রংপুর, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, গণভোটের মাধ্যমে ভোটের চরিত্র পাল্টাতে হবে। গণভোট হলে ক্ষতিটা কি? রাজনৈতিক দলগুলো একমত হইতে পারছে না।

ঝগড়া যখন তারা মিটাইতে না পারে, একটা নিয়ম আছে এটা অতীতেও হয়েছে যে তোমরা রাজনৈতিক দল আমাদের হাতে ছেড়ে দাও গণভোটে আমরাই ঠিক করে দেবো কোনটি ঠিক। গণভোট হওয়াটা জাতির জন্য ভালো লক্ষণ, না হওয়াটা খারাপ লক্ষণ।

বুধবার (০৩ ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ) রংপুর নগরীর কালেক্টরেট ঈদগাহ মাঠে দুপুর দুইটায় পাঁচ দফা দাবিতে আট দলের বিভাগীয় সমাবেশে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি আরও বলেন, গণভোট ঠিক করবে সংসদ নির্বাচনকে। কিন্তু একই দিনে যদি গণভোট হয়, তাহলে গণভোটের এই রায় সংসদ নির্বাচনকে কোনো ভালো কিছু করতে পারবে? আগামীতে গণভোট যখনই হোক, যেভাবেই হোক, আমরা আগে চাই।

এ সময় তিনি উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আগামীতে গণভোট যখনই হোক, যেভাবেই হোক আপনারা গণভোটের পক্ষে ‘হ্যাঁ’ বলবেন। গণভোটের পক্ষে মাঠে উপস্থিত নেতাকর্মীরা হাত তুললে তিনি বলেন, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, গণভোট জয়যুক্ত হয়ে গেল। যারা গণভোট চাইল না অথবা যারা গণভোটের বিপক্ষে আছে, তারা পরাজিত হয়ে গেল। এবং পরাজিত হবে ইনশাল্লাহ। এই পরাজয় কেউ ঠেকাইতে পারবেনা। এই সমস্ত চোর ডাকাত যারা ছিনতাই করে তাদের বাংলাদেশে জায়গা আগামীতে হবে না।

Post Views: 285

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত