ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: বৃহস্পতিবার (৪ ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ) ম্যানগ্রোভ বন কেটে চিংড়িঘের তৈরি না করার আহ্বান জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। তিনি বলেন, উপকূলীয় পরিবেশ সুরক্ষায় ম্যানগ্রোভ বন অপরিহার্য।
উপদেষ্টা বুধবার (৩ ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ) ঢাকায় হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাংলাদেশ ফ্রোজেন ফুডস এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিএফএফইএ) এবং পলিসি রিসার্চ ইনস্টিটিউট অব বাংলাদেশ (পিআরআই) আয়োজিত ‘Transforming Policy Support for Reviving Bangladesh’s Shrimp Sector’-শীর্ষক নীতি সংলাপে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
উপদেষ্টা বলেন, চিংড়িতে জেলি ব্যবহারসহ নানা অভিযোগের কারণে আন্তর্জাতিক বাজারে আমাদের রপ্তানি সংকুচিত হয়েছে। যা দেশের জন্য বড় ক্ষতি। মাঠপর্যায়ে বাস্তব তথ্য সংগ্রহ না করে মাঠের বাস্তবতা না শুনে সঠিক নীতি নির্ধারণ সম্ভব নয়।
সামুদ্রিক মাছের মজুত নিয়ে উদ্বেগ প্রকাশ করে উপদেষ্টা বলেন, অবৈধ, অনিয়ন্ত্রিত ও অতিরিক্ত আহরণের ফলে গত সাত বছরে সাগরে মাছের মজুত ৭৮ শতাংশ কমেছে-যা অত্যন্ত ভয়াবহ।
মৎস্যখাতের বিদ্যুৎ বিল বৈষম্য বিষয়ে তিনি আরো বলেন, খাদ্য উৎপাদনকারী মৎস্য ও প্রাণিসম্পদ খাতকে শিল্প শ্রেণির মতো বিদ্যুৎ বিল দিতে হয়-যা বৈষম্য। এ সমস্যার সমাধানে কাজ করছে সরকার। আশা করা যাচ্ছে শিগগিরই বিদ্যুৎ বিলে ২০ শতাংশ ছাড় মিলবে। সুদের হার কমানো ও বিনিয়োগ বাড়ানোর লক্ষ্যে তিনি জানান, একটি বিশেষায়িত মৎস্য ও প্রাণিসম্পদ ব্যাংক স্থাপনের প্রস্তাব বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে দেওয়া হয়েছে। প্রযুক্তি, দক্ষতা বৃদ্ধি ও পরিবেশবান্ধব চাষাবাদে জোর দিলে বাংলাদেশ আরো এগিয়ে যাবে বলেও তিনি মন্তব্য করেন।
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত