Print

Broadcasting News Corporation

দেশের টেলিযোগাযোগ অবকাঠামোকে আরো শক্তিশালী করতে টেশিস এবং ইডটকোর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত

প্রকাশিত হয়েছে: ডিসেম্বর ৪, ২০২৫ , ৬:৫৩ অপরাহ্ণ | আপডেট: ডিসেম্বর ৪, ২০২৫, ৬:৫৩ অপরাহ্ণ

Mehedi Hassan Niaz


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: দেশের টেলিযোগাযোগ খাতে গুরুত্বপূর্ণ ক্রিটিক্যাল নেটওয়ার্ক পাওয়ার কম্পোনেন্টস-এর জন্য আধুনিক রিপেয়ার ও রিফারবিশমেন্ট সেন্টার প্রতিষ্ঠার লক্ষ্যে টেলিফোন শিল্প সংস্থা (টেশিস) লিমিটেড এবং EDOTCO Bangladesh Limited-এর মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যবের উপস্থিতিতে বৃহস্পতিবার (৪ ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ) ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সভাকক্ষে সমঝোতা স্মারক স্বাক্ষর করেন টেশিসের ব্যবস্থাপনা পরিচালক ড. মানোয়ার হোসেন মোল্লা এবং EDOTCO বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক সুনীল আইজ্যাক।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, টেশিস ও EDOTCO-এর মধ্যকার এ সমঝোতা স্মারক দেশের টেলিযোগাযোগ অবকাঠামোকে আরো শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি উল্লেখ করেন, এ রিপেয়ার ও রিফারবিশমেন্ট সেন্টার প্রতিষ্ঠার মাধ্যমে নেটওয়ার্কের নির্ভরযোগ্যতা বৃদ্ধি, আমদানি নির্ভরতা হ্রাস এবং দক্ষ মানবসম্পদ তৈরির সুযোগ তৈরি হবে। তিনি আরো বলেন, উদ্যোগটি সফল হলে ভবিষ্যতে দেশেই ব্যাটারি সেল উৎপাদনের পথ সুগম হবে, যা বৈদেশিক মুদ্রা সাশ্রয় এবং নতুন প্রযুক্তিখাত গড়ে তুলতে সহায়ক হবে।

Post Views: 176

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত