ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: পাটশিল্পের মতো বস্ত্রখাতে কোনো ভুল সিদ্ধান্ত হবে না বলে জানিয়েছেন বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। তিনি বলেন, ‘আবেগের বশবর্তী হয়ে আমরা কোনো সিদ্ধান্ত নেব না। আমরা ১০০ বিলিয়ন ডলার রপ্তানি অর্জন করতে চাই। এই লক্ষ্য পূরণে শিল্প, একাডেমিয়া, নীতি সহায়তার সমন্বয় থাকতে হবে।’
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ) ‘জাতীয় বস্ত্র দিবস ২০২৫’ উদযাপন উপলক্ষ্যে রাজধানীর জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টারে মন্ত্রণালয় আয়োজিত ‘রেজিলিয়েন্স অ্যান্ড রিইনভেনশন: ক্রিয়েটিং স্কিল্ড প্রফেশনালস ফর টেক্সটাইল অ্যান্ড এপারেল সেক্টর অব বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা এ কথা বলেন।
বস্ত্র ও পাট উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেন, ‘বস্ত্র শিল্প একটি কমোডিটি ইন্ডাস্ট্রি; কাঁচামালের দাম উৎপাদন ব্যয়ের প্রায় ৮০ শতাংশ। বাকি ২০ শতাংশ থেকেই মুনাফা করতে হয়। এজন্য দক্ষতা থাকাটা জরুরি। দক্ষ মানবসম্পদ উন্নয়নে ভুল হলে শিল্প পিছিয়ে পড়বে। দক্ষ মানবসম্পদ তৈরি করতে পারলে আমরা সমৃদ্ধির শিখরে পৌঁছাতে পারব।’
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত