Print

Broadcasting News Corporation

প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার, সুরক্ষা ও উন্নয়নে আমাদের সকলকে একসাথে এগিয়ে আসতে হবে

প্রকাশিত হয়েছে: ডিসেম্বর ৪, ২০২৫ , ৮:৩৫ অপরাহ্ণ | আপডেট: ডিসেম্বর ৪, ২০২৫, ৮:৪৫ অপরাহ্ণ

Mehedi Hassan Niaz


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ অনুষ্ঠানের শুরুতেই বিজয়ের এ মাসে মহান মুক্তিযুদ্ধে আত্মসর্গকারী এবং সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান , একই সাথে জুলাই- আগস্ট ২০২৪ বিপ্লবে নিহত সকল শহীদের আত্মার মাগফেরাত এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন। তিনি বলেন, প্রতিবন্ধী ব্যক্তি আমাদেরই আপনজন, সমাজ ও রাষ্ট্রের অবিচ্ছেদ্য অংশ। তাদেরকে সঠিক মর্যাদা, সেবা ও পরিচর্যা, শিক্ষা এবং প্রশিক্ষণের মাধ্যমে মানবসম্পদে পরিণত করা সম্ভব। বাংলাদেশসহ সমগ্র বিশ্বে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার মূলধারায় প্রতিবন্ধী ব্যক্তিদের ইকো সিস্টেমের মাধ্যমে সম্পৃক্তকরণ এখন সময়ের দাবি। প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার, সুরক্ষা ও উন্নয়নে আমাদের সকলকে একসাথে এগিয়ে আসতে হবে।

তিনি বৃহস্পতিবার (৪ ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ) ঢাকায় মিরপুরে জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন চত্বরে ৩৪ তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২৭ তম জাতীয় প্রতিবন্ধী দিবস উদযাপন উপলক্ষ্যে সমাজকল্যাণ মন্ত্রণালয়ধীন জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন আয়োজিত আলোচনা সভা, সম্মাননা প্রদান ও সংস্কৃতি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
অনুষ্ঠানে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক মোঃ সাইদুর রহমান খান, আইনজীবী মোশাররফ হোসেন মজুমদার। স্বাগত বক্তব্য রাখেন জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত সচিব) বিজয় কৃষ্ণ দেবনাথ। অনুষ্ঠানে বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তর থেকে আগত ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, উন্নয়ন সহযোগী ও সংস্থার প্রতিনিধিবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ , বিশেষ
চাহিদাসম্পন্ন প্রতিবন্ধী ব্যক্তি ও তাদের অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
উপদেষ্টা বলেন, ৩৪ তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২৭ তম জাতীয় প্রতিবন্ধী দিবস প্রতিবন্ধী ব্যক্তিদের নেতৃত্ব ও সম অংশগ্রহণে এবং
গণসচেতনতা সৃষ্টিল লক্ষ্যে সারাবিশ্বের ন্যায় বাংলাদেশেও প্রতিবছর ৩ ডিসেম্বর আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালিত হয়ে আসছে। প্রতিবন্ধী দিবসে- এবারের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ; ‘প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ি, সামাজিক অগ্রগতি ত্বরান্বিত করি'(Fostering disability- inclusive societies for advancing social progress).
অনুষ্ঠান এবারে প্রতিপাদ্যকে সামনে রেখে এবারের আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উদযাপিত হচ্ছে। আজকের এই দিনে বিশ্বজুড়ে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার মর্যাদা এবং কল্যাণের কথা স্মরণ করা হচ্ছে। তিনি বলেন আমি মনে করি এ প্রতিপাদ্য টি বর্তমান প্রেক্ষাপটে অত্যন্ত সময়োপযোগী ও তাৎপর্যপূর্ণ। একটি দেশের টেকসই উন্নয়ন ও সামাজিক অগ্রগতি তখনই সম্ভব, যখন আমরা সমাজের সকল স্তরের মানুষকে উন্নয়নের মূল স্রোতধারায় সম্পৃক্ত করতে পারবো। কাউকে পেছনে ফেলে বা বাদ দিয়ে প্রকৃত উন্নয়ন অসম্ভব।
তিনি বলেন জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন একটি বৃহৎ সেবামূলক প্রতিষ্ঠান হিসেবে প্রান্তিক জনগোষ্ঠী বিশেষ করে প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনমান উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আমরা বিশ্বাস করি, প্রতিবন্ধিত কোনো অভিশাপ নয়, বরং সঠিক পরিচর্যা, শিক্ষা, প্রশিক্ষণ এবং সুযোগ পেলে তারাও হয়ে উঠতে পারে দক্ষ মানবসম্পদে।

 

Post Views: 241

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত