Print

Broadcasting News Corporation

চুয়াডাঙ্গায় শহিদ শাহরিয়ার শুভ’র কবর জিয়ারত করলেন শিল্প উপদেষ্টা

প্রকাশিত হয়েছে: ডিসেম্বর ৫, ২০২৫ , ৬:২৭ অপরাহ্ণ | আপডেট: ডিসেম্বর ৫, ২০২৫, ৬:২৭ অপরাহ্ণ

Mehedi Hassan Niaz


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

চুয়াডাঙ্গা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: জুলাই গণ-অভ্যুত্থানে শহিদ শাহরিয়ার শুভ’র কবর জিয়ারত করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের গৃহায়ন ও গণপূর্ত এবং শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান।
উপদেষ্টা শুক্রবার (৫ ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ) চুয়াডাঙ্গা জেলায় সদর উপজেলার শংকর চন্দ্র গ্রামে জুলাই গণ-অভ্যুত্থানে শহিদ শাহরিয়ার শুভ’র কবর জিয়ারত শেষে শহিদের পরিবারের খোঁজখবর নেন এবং শহিদ পরিবারের জন্য সরকার থেকে প্রদত্ত সহায়তা দ্রুত প্রদানের লক্ষ্যে জেলা প্রশাসককে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।
শিল্প উপদেষ্টা শহিদ শাহরিয়ার শুভ’র পিতা আবু সাইদ, জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন, পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম, উপদেষ্টার একান্ত সচিব আকন্দ মোহাম্মদ ফয়সাল উদ্দীনসহ শহিদের পরিবারের সদস্যদের সাথে নিয়ে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহিদ শাহরিয়ার শুভ’র প্রতি শ্রদ্ধা জানান।
উল্লেখ্য, শহিদ শাহরিয়ার শুভ গত বছর ১৯ জুলাই ঢাকার মিরপুরে গুলিবিদ্ধ হন এবং ২৩ জুলাই নিউরোসায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শাহাদৎ বরণ করেন।

Post Views: 167

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত