ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নে বৃহস্পতিবার (৪ ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ) নারায়ণগঞ্জের বন্দর থানাধীন মদনপুর এলাকায় পৃথক দু’টি মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়। এ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন এবং জরিমানাসহ কারাদণ্ড প্রদান করা হয়েছে।
প্রথম অভিযানে বাণিজ্যিক গ্রাহক শ্রেণিতে অবৈধভাবে গ্যাস ব্যবহারের প্রমাণ পাওয়া যাওয়ায় মোট ১৮০ ফুট পাইপলাইন অপসারণ করা হয়। বিচ্ছিন্নকৃত স্থাপনার মধ্যে ছিল ১৩টি স্টার বার্নার, ১টি ডাবল চুলা, ৮টি সিঙ্গেল চুলা, ৪টি মডিফাইড বার্নার এবং ১টি বুস্টার, যার মোট সংযুক্ত লোড ছিল ৬০০ ঘনফুট/ঘন্টা। এ স্পটে অবৈধ সংযোগের জন্য সর্বমোট ১ লাখ দশ হাজার টাকা জরিমানা করা হয়।
দ্বিতীয় অভিযানে ৮০ফুট হোস পাইপ অপসারণ করা হয় এবং বাণিজ্যিক শ্রেণিতে ৫টি স্টার বার্নার পাওয়া যায়, যার মোট সংযুক্ত লোড ছিল ২১৬ ঘনফুট/ঘন্টা। একই অভিযানে, নবাবী স্বাদ হোটেল এন্ড রেস্টুরেন্টের ম্যানেজারকে দোষ স্বীকারোক্তির ভিত্তিতে তাৎক্ষণিকভাবে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত