কুমিল্লা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (বিজিডিসিএল) এরিয়া বিতরণ কার্যালয়, গৌরীপুরের উদ্যোগে সোমবার ( ৮ ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ) কুমিল্লায় দাউদকান্দির গৌরীপুর এলাকায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে একটি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ অভিযানে মোট ৭৯টি অবৈধ বার্নার স্থায়ীভাবে বিচ্ছিন্ন করা হয় এবং ৭টি রাইজার কর্তন করা হয়।
এছাড়া, আবাসিক সংযোগ বাণিজ্যিক কাজে ব্যবহার করার কারণে ২টি এবং অনুমোদনের অতিরিক্ত বার্নার ব্যবহারের দায়ে আরো ২টি সংযোগ বিচ্ছিন্ন করা হয়। অভিযান চলাকালীন অবৈধ সংযোগ থেকে প্রায় ১০০ ফুট এম এস পাইপ ও ১০টি রেগুলেটর জব্দ করা হয়। অবৈধভাবে গ্যাস সংযোগ নেওয়ায় ও ব্যবহারের অপরাধে ৪ জন ব্যক্তিকে ১০ হাজার টাকা করে এবং ২ জন ব্যক্তিকে ৫০ হাজার টাকা করে মোট ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত