Print

Broadcasting News Corporation

মহানন্দা নদীতে ডুবে শিশু নিখোঁজ

প্রকাশিত হয়েছে: জুন ১৭, ২০২২ , ৭:৪০ অপরাহ্ণ | আপডেট: জুন ১৭, ২০২২, ৭:৪০ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

মোঃ আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন:চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় মহানন্দা নদীতে গোসল করতে নেমে সিফাত আলী নামে এক শিশু নিখোঁজ হয়েছে। বৃহস্পতিবার বেলা তিনটার দিকে মহানন্দা নদীর ঘাইপাড়া ঘাটে গোসল করতে নেমেছিল শিশুটির। স্থানীয়রা চেষ্টা করে শিশুটিতে উদ্ধার করতে না পেরে ফায়ার সার্ভিসকে জানায়। শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত ফায়ার সার্ভিসের ডুবুরী দল চেষ্টা করে নিখোঁজ শিশুটিকে উদ্ধার করতে পারেনি। ভোলাহাট থানার ওসি মাহবুবুর রহমান এ সব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান স্থানীয়রা এখনো উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে।

Post Views: 646

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত