চট্টগ্রাম, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: বৃহস্পতিবার ( ১১ ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ) চট্টগ্রাম সেনানিবাসস্থ আর্মি মেডিকেল কলেজ, চট্টগ্রাম এর স্থায়ী ক্যাম্পাসের উদ্বোধন করেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি। সেনাবাহিনী প্রধান আর্মি মেডিকেল কলেজ, চট্টগ্রাম-এ পৌঁছালে তাঁকে অভ্যর্থনা জানান জিওসি ২৪ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার চট্টগ্রাম এরিয়া; আর্মি মেডিকেল কলেজ, চট্টগ্রাম এর চীফ এক্সিকিউটিভ অফিসার এবং অধ্যক্ষ।
আর্মি মেডিকেল কলেজ, চট্টগ্রাম এর স্থায়ী ক্যাম্পাসের উদ্বোধন শেষে সেনাবাহিনী প্রধান তাঁর মূল্যবান বক্তব্যে দেশের চিকিৎসা খাতে এই মেডিকেল কলেজ এবং নির্মিতব্য আর্মি মেডিকেল কলেজ হাসপাতাল, চট্টগ্রাম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা ব্যক্ত করেন।
অনুষ্ঠানে জিওসি, আর্মি ট্রেনিং এন্ড ডকট্রিন কমান্ড; জিওসি, ২৪ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার চট্টগ্রাম এরিয়া; কমান্ড্যান্ট, বিআইআরসি; সেনাবাহিনীর মিলিটারি সেক্রেটারি, অ্যাডজুটেন্ট জেনারেল; প্রাক্তন অধ্যক্ষগণ, আর্মি মেডিকেল কলেজ, চট্টগ্রামের চীফ এক্সিকিউটিভ অফিসার ও অধ্যক্ষ, ফ্যাকাল্টিগণ, ছাত্র-ছাত্রী ও বিভিন্ন পদবীর সেনাসদস্যগণ উপস্থিত ছিলেন।
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত