Print

Broadcasting News Corporation

পার্বত্য অঞ্চলের উন্নয়ন বাংলাদেশের সামগ্রিক উন্নয়নের জন্য অপরিহার্য

প্রকাশিত হয়েছে: ডিসেম্বর ১১, ২০২৫ , ৮:৪৬ অপরাহ্ণ | আপডেট: ডিসেম্বর ১১, ২০২৫, ৮:৪৬ অপরাহ্ণ

Mehedi Hassan Niaz


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেছেন, পার্বত্য অঞ্চলের উন্নয়ন বাংলাদেশের সামগ্রিক উন্নয়নের জন্য অপরিহার্য। এই বৈচিত্র্যময় অঞ্চলের প্রাকৃতিক সম্পদ ও মানুষের জীবনমান রক্ষা এবং টেকসই ভবিষ্যৎ নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য।
বৃহস্পতিবার ( ১১ ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ) রাজধানীর বেইলি রোডে পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্স অডিটোরিয়ামে ‘আন্তর্জাতিক পর্বত দিবস’ উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, বাংলাদেশের ৬১ জেলার সাথে তাল মিলিয়ে পার্বত্য অঞ্চলের এই পরিবেশে সবকিছু খাপ খাওয়ানো সম্ভব নয়। পাহাড়ের মানুষের জীবনজীবিকার ভিত্তি হলো এর নিজস্ব পরিবেশ। যুগ যুগ ধরে জলবায়ু পরিবর্তনের সাথে পার্বত্য অঞ্চলের মানুষের খাপ খাওয়ানোর প্রবণতা আগে ছিল সহনশীল। প্রাকৃতিকভাবে যা কিছু ঘটে তা মানুষ সহ্য করতে পারে। যখনই প্রকৃতির পরিবর্তে সেখানে অন্য কোনো কৃত্রিমতাকে দাঁড় করানো হয়, তখনই ঘটে বিপত্তি। তিনি এ প্রসঙ্গে ২০১৭ সালে ঘটে যাওয়া ভূমিধস স্মরণ করিয়ে দিয়ে বলেন, ইকো ট্যুরিজমকে নষ্ট করার অধিকার কারো নেই। উপদেষ্টা কাপ্তাই লেকের সৌন্দর্য নষ্ট হওয়ার জন্য অসচেতনতা ও অসাবধানতাকে দায়ী করেন। তিনি এ সংক্রান্ত সংশ্লিষ্ট সকলের আচরণে পরিবর্তন আনার জন্য আবেদন জানান।

বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও আজ যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালিত হচ্ছে। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় দিবসটি আজ রাজধানীতে যথাযোগ্য মর্যাদায় উৎসবটি পালন করেছে।

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোঃ আব্দুল খালেকের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. রাশিদা ফেরদৌস। অনুষ্ঠানে প্যানেল আলোচক হিসেবে বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মনিরুল ইসলাম।

Post Views: 180

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত