Print

Broadcasting News Corporation

নির্বাচন পূর্ব সময়ে নির্বাচনি পরিবেশ বজায় রাখতে হবে

প্রকাশিত হয়েছে: ডিসেম্বর ১৫, ২০২৫ , ৭:৫৯ অপরাহ্ণ | আপডেট: ডিসেম্বর ১৫, ২০২৫, ৭:৫৯ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল সম্প্রতি ঘোষণা করা হয়েছে। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ’সূত্রে ‘সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫’-এর বিধি ১৮ অনুযায়ী নির্ধারিত শর্তাদি প্রতিপালন সাপেক্ষে, ভোটগ্রহণের ০৩ (তিন) সপ্তাহ পূর্ব হতে ভোটগ্রহণ শুরুর ৪৮ (আটচল্লিশ) ঘন্টা পূর্ব পর্যন্ত নির্বাচনি প্রচারণা করা যাবে।

নির্বাচনি পরিবেশ বিঘ্নিত না করে, উল্লিখিত আচরণ বিধির শর্তাদি প্রতিপালনপূর্বক জাতীয়, আন্তর্জাতিক দিবস উদ্‌যাপন এবং ধর্মীয়, সামাজিক ও এ ধরণের অনুষ্ঠান আয়োজন করা যেতে পারে। অনুষ্ঠান আয়োজনের ক্ষেত্রে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের সম্মতি বা অনুমতি নিতে হবে। সোমবার (১৫ ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ) নির্বাচন কমিশন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

Post Views: 242

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত