Print

Broadcasting News Corporation

বন্যপ্রাণী গবেষকদের জন্য ৫০ লাখ টাকার অনুদান দিচ্ছে বন বিভাগ

প্রকাশিত হয়েছে: ডিসেম্বর ১৫, ২০২৫ , ৯:৪৯ অপরাহ্ণ | আপডেট: ডিসেম্বর ১৫, ২০২৫, ৯:৪৯ অপরাহ্ণ

Mehedi Hassan Niaz


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: দেশের বন্যপ্রাণী বিষয়ক শিক্ষা, গবেষণা ও সংরক্ষণ কার্যক্রম জোরদারে নতুন উদ্যোগ নিয়েছে বন বিভাগ। অন্তর্বর্তীকালীন সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উদ্যোগে এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে। প্রথমবারের মতো তরুণ গবেষক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক এবং বন বিভাগের গবেষকদের জন্য বন্যপ্রাণী গবেষণা অনুদান দেওয়া হবে। চলতি বছর এ খাতে মোট ৫০ লাখ টাকা বিতরণ করা হবে।
এ উপলক্ষ্যে সোমবার ( ১৫ ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ) বন বিভাগে দিনব্যাপী একটি কর্মশালার আয়োজন করা হয়। সারাদেশ থেকে মোট ৪৬টি গবেষণা প্রস্তাব জমা পড়ে। এর মধ্যে প্রাথমিকভাবে ২২টি প্রস্তাব নির্বাচিত করা হয়। নির্বাচিত প্রস্তাবগুলোর ওপর আজ শিক্ষার্থী ও গবেষকরা তাদের প্রেজেন্টেশন উপস্থাপন করেন।
বাংলাদেশে দীর্ঘদিন ধরে বন্যপ্রাণী গবেষণায় পর্যাপ্ত অর্থায়নের ঘাটতি ছিল। প্রথমবারের মতো এ ধরনের উদ্যোগে শিক্ষার্থী ও গবেষকদের মধ্যে ব্যাপক আগ্রহ ও উৎসাহ দেখা যায়। গবেষণা প্রস্তাবের মান, দেশ ও আন্তর্জাতিক পর্যায়ে গবেষণার গুরুত্ব এবং গবেষকের অভিজ্ঞতার ভিত্তিতে আর্থিক সহায়তা প্রদান করা হবে বলে জানানো হয়।
দিনব্যাপী আয়োজনে উপস্থিত ছিলেন প্রধান বন সংরক্ষক আমীর হোসেন চৌধুরী, উপপ্রধান বন সংরক্ষক মোঃ জাহিদুল কবির, বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ ইউনিটের বন সংরক্ষক মোঃ সানাউল্লাহ পাটোয়ারী, প্রখ্যাত বন্যপ্রাণী গবেষক ও বিশেষজ্ঞ ড. মোহাম্মদ আলী রেজা খান। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বন্যপ্রাণী বিষয়ক বিশেষজ্ঞ শিক্ষকরা এ কর্মশালায় অংশ নেন।

Post Views: 147

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত