ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: মুক্তিযুদ্ধের বীর শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে যথাযোগ্য মর্যাদায় কলকাতায় বাংলাদেশ উপহাইকমিশনে মহান বিজয় দিবস উদ্যাপন করা হয়। সকল কর্মকর্তা-কর্মচারীর উপস্থিতিতে মঙ্গলবার ( ১৬ ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ) সকালে কলকাতা উপহাইকমিশন প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এসময় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও সোনালী ব্যাংক লিমিটেডের কর্মকর্তা-কর্মচারীবৃন্দও উপস্থিত ছিলেন। এরপর সকলের উপস্থিতিতে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা এবং পররাষ্ট্র উপদেষ্টা কর্তৃক প্রদত্ত বাণী পাঠ করা হয়।
অনুষ্ঠানের সভাপতি, ভারপ্রাপ্ত উপহাইকমিশনারের বক্তব্য এবং বিশেষ মোনাজাতের মাধ্যমে প্রথম ধাপের অনুষ্ঠানের সমাপ্তি হয়। দ্বিতীয় ধাপে বেলা ১১টার দিকে কলকাতার শিল্পী শুভাপ্রসন্ন ভট্টাচার্য উপহাইকমিশন প্রাঙ্গণে বাংলাদেশের জাতীয় পতাকা সংবলিত একটি চিত্র অঙ্কন করেন। তৃতীয় ধাপে সন্ধ্যায় উপহাইকমিশনের পরিবারের সদস্য ও পশ্চিমবঙ্গের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত