ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: নানা আয়োজনের মধ্য দিয়ে ‘মহান বিজয় দিবস ২০২৫’ উদ্যাপন করেছে টোকিওস্থ বাংলাদেশ দূতাবাস। বিজয় দিবস উপলক্ষ্যে মঙ্গলবার ( ১৬ ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ) দূতাবাস প্রাঙ্গণে দিনের কার্যক্রম শুরু হয় জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে। প্রবাসী বাংলাদেশি ও দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতিতে পতাকা উত্তোলন করেন জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ দাউদ আলী।
বিকেলে প্রবাসী বাংলাদেশিদের উপস্থিতিতে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে বিজয় দিবস উপলক্ষ্যে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা ও পররাষ্ট্র উপদেষ্টা কর্তৃক প্রদত্ত বাণী পাঠ করা হয়।
রাষ্ট্রদূত মোঃ দাউদ আলী তার বক্তব্যে মহান মুক্তিযুদ্ধের বীর শহিদদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। তিনি ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের শহিদদের প্রতি শ্রদ্ধা জানান ও আহতদের আশু আরোগ্য কামনা করেন। তিনি উপস্থিত সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা জানান। তিনি একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।
তিনি প্রবাসী ভোটারদের আগামী জাতীয় নির্বাচনে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে উৎসাহিত করেন এবং পোস্টাল ভোট বিডি অ্যাপে রেজিস্ট্রেশন বিষয়ে আলোচনা করেন।
এরপর দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। অনুষ্ঠানে দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত