Print

Broadcasting News Corporation

নির্বাচনি প্রচারে সকল প্রার্থীর সমান সুযোগ নিশ্চিতের বিষয়ে নির্দেশনা

প্রকাশিত হয়েছে: ডিসেম্বর ১৭, ২০২৫ , ৫:৪৪ অপরাহ্ণ | আপডেট: ডিসেম্বর ১৭, ২০২৫, ৫:৪৪ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্যভাবে অনুষ্ঠানের লক্ষ্যে বাংলাদেশ টেলিভিশনসহ সকল বেসরকারি টেলিভিশন চ্যানেলসমূহে নির্বাচনি প্রচার প্রচারণায় সকল প্রার্থীর সমান সুযোগ নিশ্চিতকরণের নির্দেশ প্রদান করা হয়েছে।

নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে আয়োজিত বিভিন্ন অনুষ্ঠান, সাক্ষাৎকার, টকশো বা নির্বাচনি সংলাপ পরিবেশনের সময় রাজনৈতিক দল ও প্রার্থীর প্রতি সমান সুযোগ নিশ্চিত করতে হবে। এ ব্যাপারে কার্যকর পদক্ষেপ গ্রহণ করার জন্য নির্বাচন কমিশন এক চিঠিতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়কে অনুরোধ জানিয়েছেন।

রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫ এর বিধি ২৫-এ উল্লেখ রয়েছে যে, গণমাধ্যমে নির্বাচনি সংলাপ-নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থী বা দলের প্রতিনিধি টেলিভিশন চ্যানেলসহ অন্যান্য গণমাধ্যম কর্তৃক আয়োজিত নির্বাচনি সংলাপে অংশ নিতে পারবেন, তবে কাউকে ব্যক্তিগতভাবে আক্রমণ করে কোনো বক্তব্য প্রদান করতে পারবেন না।

সরকারি-বেসরকারি সকল টেলিভিশন চ্যানেলেসহ অন্যান্য গণমাধ্যমে নির্বাচনি সংলাপ বা অন্য কোনো অনুষ্ঠান প্রচারের ক্ষেত্রে সকল প্রার্থী যাতে সমান সুযোগ পায় এবং কোন দল বা প্রার্থীকে হেয় প্রতিপন্ন করে কোনো বক্তব্য বা কটুক্তি প্রচার না হয় সে বিষয়ে সতর্কতা অবলম্বনসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।

Post Views: 293

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত