Print

Broadcasting News Corporation

নির্বাচন কমিশনের কয়েকটি নির্দেশনা

প্রকাশিত হয়েছে: ডিসেম্বর ১৭, ২০২৫ , ৯:১২ অপরাহ্ণ | আপডেট: ডিসেম্বর ১৭, ২০২৫, ৯:২১ অপরাহ্ণ

Mehedi Hassan Niaz


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন:  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে বাংলাদেশ নির্বাচন কমিশন কয়েকটি নির্দেশনা প্রদান করেছে, যা নিম্নরুপ:

নিজ ভোটার এলাকার বাইরে অবস্থানরত সরকারি চাকরিজীবীদের আগামী ২৫ ডিসেম্বর ২০২৫ এর মধ্যে Postal Vote BD অ্যাপ এর মাধ্যমে নিবন্ধন করতে হবে।

নির্বাচনি দায়িত্বে নিয়োজিত ব্যক্তিদেরকে আগামী ১৮-২৫ ডিসেম্বর, ২০২৫ এর মধ্যে Postal Vote BD অ্যাপ এর মাধ্যমে নিবন্ধন করতে হবে।

আইনি হেফাজতে থাকা ভোটারদেরকে আগামী ২১-২৪ ডিসেম্বর, ২০২৫ এর মধ্যে Postal Vote BD অ্যাপ এর মাধ্যমে নিবন্ধন করতে হবে।

পোস্টাল ব্যালট পেতে Postal Vote BD অ্যাপে নিবন্ধনের সময় ভোটারদেরকে অবস্থানকালীন দেশের প্রচলিত নিয়মানুযায়ী সঠিক ঠিকানা প্রদান করতে হবে। প্রয়োজনে কর্মস্থল অথবা পরিচিতজনের ঠিকানা প্রদান করতে হবে। সঠিক ও পূর্ণাঙ্গ ঠিকানা প্রদান ব্যতিরেকে পোস্টাল ব্যালট পেপার ভোটারগণের নিকট প্রেরণ করা সম্ভব হবে না।

বুধবার ( ১৭ ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ) নির্বাচন কমিশন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

Post Views: 152

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত