Print

Broadcasting News Corporation

জাপানে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস পালিত

প্রকাশিত হয়েছে: ডিসেম্বর ১৮, ২০২৫ , ৪:১৯ অপরাহ্ণ | আপডেট: ডিসেম্বর ১৮, ২০২৫, ৪:১৯ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

টোকিও, জাপান, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: জাপানের টোকিওতে বাংলাদেশ দূতাবাস যথাযথ গুরুত্ব ও তাৎপর্যের সাথে উদ্‌যাপন করেছে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস ২০২৫। দিবসটি উদযাপনের অংশ হিসেবে জাপানের প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ) দূতাবাসে আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা অনুষ্ঠানের শুরুতে দিবসটি উপলক্ষ্যে প্রধান উপদেষ্টা, পররাষ্ট্র উপদেষ্টা এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টার বাণী পাঠ করা হয়।

জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ দাউদ আলী বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদানের জন্য রেমিট্যান্স যোদ্ধাদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তিনি জাপান প্রবাসী বাংলাদেশিদের দেশের উন্নয়ন ও সুনাম বৃদ্ধিতে নিষ্ঠা ও সততার সাথে কাজ করার আহ্বান জানান। অনুষ্ঠানে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস ২০২৫ উপলক্ষ্যে নির্মিত তথ্যচিত্র প্রদর্শন করা হয়।

আগত অতিথিবৃন্দ উন্মুক্ত আলোচলায় অংশগ্রহণ করে বর্তমান পরিস্থিতিতে বৈধ পথে রেমিট্যান্স প্রেরণ, জাপানে অধিক সংখ্যক বাংলাদেশি জনশক্তি নিয়োগের বিভিন্ন দিক তুলে ধরেন এবং একসাথে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে এ কাজে তাদেরকে সকল প্রকার সহযোগিতা প্রদানের আশ্বাস দেয়া হয়। অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে সফলতার জন্য কৃতি প্রবাসী বাংলাদেশি প্রতিষ্ঠানকে সম্মাননা প্রদান করা হয়। এসময় দূতাবাসের কর্মকর্তা, কর্মচারীরা উপস্থিত ছিলেন।

Post Views: 341

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত