Print

Broadcasting News Corporation

নারীর ক্ষমতায়নে বাস্তবভিত্তিক উদ্যোগ গ্রহণ গ্রহণ করা হয়েছে

প্রকাশিত হয়েছে: ডিসেম্বর ১৮, ২০২৫ , ৫:৪৫ অপরাহ্ণ | আপডেট: ডিসেম্বর ১৮, ২০২৫, ৫:৪৫ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, সরকার নারীর ক্ষমতায়নে নীতিগত সহায়তার পাশাপাশি বাস্তবভিত্তিক উদ্যোগ গ্রহণ করেছে। জয়িতা নতুন রূপে নিয়ে শুরু হতে যাচ্ছে এবং এক সময় জয়িতার পোশাক, হস্ত ও কারুশিল্প বিশ্বের কাছে পৌঁছে যাবে। তিনি বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ) ঢাকায় ধানমন্ডির জয়িতা ফাউন্ডেশন ভবনে জয়িতা বিজয় মেলা ২০২৫ এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় সাংবাদিকদের উদ্দেশ্যে এ কথা বলেন।

উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেন, নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন ও উদ্যোক্তা বিকাশে জয়িতা ফাউন্ডেশন গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। তিনি বলেন নারীরা যখন উদ্যোক্তা হিসেবে এগিয়ে আসে, তখন পরিবার থেকে সমাজ-সবখানেই ইতিবাচক পরিবর্তন আসে। জয়িতা বিজয় মেলা নারীদের সৃজনশীলতা, পরিশ্রম ও সাফল্যের স্বীকৃতি দেওয়ার একটি শক্তিশালী প্ল্যাটফর্ম। তিনি নারীদের প্রশিক্ষণ, বাজার-সংযোগ ও আর্থিক অন্তর্ভুক্তি জোরদারের উপর গুরুত্বারোপ করেন।

জয়িতা ফাউন্ডেশন এর মাধ্যমে নারী উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়ন, পণ্য ব্র্যান্ডিং ও বিপণনে সহায়তা অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। উপদেষ্টা মেলায় অংশগ্রহণকারী বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

জয়িতা বিজয় মেলায় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদ এনডিসি বিশেষ অতিথির বক্তৃতা করেন। তিনি বলেন গণপূর্ত কর্তৃক জয়িতার পূর্ণ-কার্যক্রম সম্পন্ন হলে উদ্যোক্তাদের দেশীয় পণ্য সামগ্রী প্রদর্শনে সকল সময় সুযোগ পাবে। আজকের মেলায় বিভিন্ন জায়গা থেকে আসা উদ্যোক্তারা অংশ নিতে পেরে অনেক খুশি হয়েছে। আমাদের দেশের মানুষের কাছে দেশীয় পণ্য সামগ্রী ব্যবহারে আগ্রহী করে তোলাই জয়িতা মেলার উদ্দেশ্য বলে তিনি জানান। সিনিয়র সচিব মমতাজ আহমেদ এনডিসি সকলের সহযোগিতা আশাবাদ ব্যক্ত করেন।

জয়িতা বিজয় মেলায় জয়িতা ফাউন্ডেশন এর ব্যবস্থাপনা পরিচালক নাহিদ মঞ্জুরা আফরোজ, জয়িতা ফাউন্ডেশন এর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন সংস্থার প্রতিনিধি, নারী উদ্যোক্তা ও গণমাধ্যম-কর্মীরা উপস্থিত ছিলেন।

মেলায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত নারী উদ্যোক্তারা তাদের হস্তশিল্প, খাদ্য-পণ্য, পোশাক, নকশা ও উদ্ভাবনী পণ্য প্রদর্শন করেন। দর্শনার্থীদের ব্যাপক উপস্থিতিতে মেলা প্রাণবন্ত হয়ে ওঠে।

এ মেলা ১৮ ডিসেম্বর থেকে ২০ ডিসেম্বর সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে।

Post Views: 188

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত