ময়মনসিংহ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় যাত্রীবাহী বাসের ধাক্কায় মোস্তাফিজুর রহমান আকন্দ (৪৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।
বৃহস্পতিবার ( ১৮ ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ) সকাল সাড়ে ১০টার দিকে ময়মনসিংহ-হালুয়াঘাট আঞ্চলিক সড়কের তারাকান্দা উপজেলার মধুপুর বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোস্তাফিজুর রহমান আকন্দ তারাকান্দা উপজেলার ১ নম্বর তারাকান্দা ইউনিয়নের মধুপুর গ্রামের আঃ মতিন আকন্দ মেম্বারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শেরপুরগামী শামীম এন্টারপ্রাইজ লিমিটেডের একটি যাত্রীবাহী বাস বেপরোয়া গতিতে এসে
ময়মনসিংহ-হালুয়াঘাট আঞ্চলিক সড়কের তারাকান্দা উপজেলার মধুপুর বটতলা এলাকায় মোটরসাইকেল আরোহী মোস্তাফিজুর রহমানকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
তারাকান্দা থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) তাহের উদ্দিন খাঁন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আহত মোটরসাইকেল চালককে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় জড়িত বাসটি থানা হেফাজতে নেওয়া হয়েছে। তবে বাসচালক ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ায় তাঁকে আটক করা সম্ভব হয়নি।এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত