Print

Broadcasting News Corporation

খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল আছে

প্রকাশিত হয়েছে: ডিসেম্বর ১৯, ২০২৫ , ৫:৫১ অপরাহ্ণ | আপডেট: ডিসেম্বর ১৯, ২০২৫, ৫:৫১ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাঃ এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, বেগম জিয়ার শারীরিক অবস্থা গত এক মাসের মধ্যে সবচেয়ে স্থিতিশীল অবস্থায় রয়েছে।

শুক্রবার (১৯ ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ) রাজধানীর বসুন্ধরার এভার কেয়ার হাসপাতালে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

এসময় তিনি আরও বলেন, শুক্রবার (১৯ ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ) তাকে বিশেষ একটি চিকিৎসা দেয়া হয়েছে। এটা তিনি গ্রহণ করতে পেরেছেন। চিকিৎসকরাসহ সবাই অত্যন্ত আশাবাদী বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে যাবেন।

দেশি বিদেশী যে মেডিকেল বোর্ডের অধীনে চিকিৎসকরা আছেন, প্রতিদিন তারা বেগম জিয়ার স্বাস্থ্য পরীক্ষা করছেন। ডা. জুবাইদা রহমান সার্বক্ষণিক তদারকি করছেন। দেশবাসীর কাছে দোয়া চাই, যেন তিনি তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন।

Post Views: 233

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত