Print

Broadcasting News Corporation

আন্তঃবাহিনী হকি প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান

প্রকাশিত হয়েছে: ডিসেম্বর ২০, ২০২৫ , ৬:৩৯ অপরাহ্ণ | আপডেট: ডিসেম্বর ২০, ২০২৫, ৬:৩৯ অপরাহ্ণ

Mehedi Hassan Niaz


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: আন্তঃবাহিনী হকি প্রতিযোগিতা-২০২৫ এর উদ্বোধনী অনুষ্ঠান বাংলাদেশ বিমান বাহিনীর সার্বিক ব্যবস্থাপনায় শনিবার ( ২০ ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ) ঢাকায় অবস্থিত বিমান বাহিনী ঘাঁটি বীর উত্তম এ কে খন্দকার এর হকি মাঠে অনুষ্ঠিত হয়েছে।
মেজর জেনারেল মোহাম্মদ সাইফুল ভূঞা, এনডিসি, পিএসসি, চীফ কনসালটেন্ট জেনারেল (সিসিজি), সেনাসদর, এডহক কন্সট্রাকশন সুপারভিশন কনসালটেন্ট, ঢাকা সেনানিবাস প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত প্রতিযোগিতার উদ্বোধন করেন। উদ্বোধনী খেলায় বাংলাদেশ বিমান বাহিনী দল ২-১ গোলে বাংলাদেশ সেনাবাহিনী দল কে হারিয়ে প্রতিযোগিতায় শুভ সূচনা করে।
অনুষ্ঠানে সেনা, নৌ ও বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং অন্যান্য পদবীর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

Post Views: 157

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত