Print

Broadcasting News Corporation

শান্তিরক্ষায় নৌবাহিনীর ৭১ সদস্যের দক্ষিণ সুদানের উদ্দেশ্যে যাত্রা

প্রকাশিত হয়েছে: ডিসেম্বর ২২, ২০২৫ , ৩:১৯ অপরাহ্ণ | আপডেট: ডিসেম্বর ২২, ২০২৫, ৩:১৯ অপরাহ্ণ

Mehedi Hassan Niaz


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: সোমবার ( ২২ ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ) বাংলাদেশ নৌবাহিনীর ৭১ সদস্যের একটি কন্টিনজেন্ট বিশ্বশান্তি রক্ষায় অংশ নিতে ঢাকা থেকে দক্ষিণ সুদানের উদ্দেশ্যে যাত্রা করেছে। বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ নৌবাহিনীর ফোর্স মেরিন ইউনিট দীর্ঘদিন ধরে দক্ষিণ সুদানের প্রত্যন্ত অঞ্চলে মানবিক সহায়তা পরিবহন, নৌপথের নিরাপত্তা নিশ্চিতকরণ, জলদস্যুতা প্রতিরোধ, উদ্ধার ও অগ্নিনির্বাপণসহ বহুমুখী গুরুত্বপূর্ণ দায়িত্ব নিষ্ঠা ও দক্ষতার সাথে পালন করে আসছে।
তিন দশকেরও বেশি সময় ধরে জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশ নৌবাহিনীর গৌরবোজ্জ্বল অংশগ্রহণ আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের ভাবমূর্তি ও সুনামকে আরও সুদৃঢ় করছে।

Post Views: 288

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত