Print

Broadcasting News Corporation

বিএনএসিডব্লিউসি এর ২৫তম সাধারণ সভা

প্রকাশিত হয়েছে: ডিসেম্বর ২২, ২০২৫ , ৩:৩৩ অপরাহ্ণ | আপডেট: ডিসেম্বর ২২, ২০২৫, ৩:৩৩ অপরাহ্ণ

Mehedi Hassan Niaz


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: বাংলাদেশ জাতীয় কর্তৃপক্ষ, রাসায়নিক অস্ত্র কনভেনশন (বিএনএসিডব্লিউসি) এর ২৫ তম সাধারণ সভা সোমবার ( ২২ ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ) সশস্ত্র বাহিনী বিভাগের মাল্টিপারপাস হলে অনুষ্ঠিত হয়।
বিএনএসিডব্লিউসি চেয়ারম্যান ও সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস এম হাসান, বিএসপি, এনডিসি, এইচডিএমসি, পিএসসি, পিএইচডি উক্ত সভায় সভাপতিত্ব করেন। বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, সংস্থা এবং বাহিনীসমূহ হতে বিএনএসিডযি‘উসি’র সর্বমোট ৪৩ জন সামরিক ও অসামরিক সদস্য এই সভায় অংশগ্রহণ করেন। সভায় রাসায়নিক অস্ত্র কনভেনশন ও রাসায়নিক অস্ত্র (নিষিদ্ধকরণ) আইন, ২০০৬, বাংলাদেশ এর বিধিবিধান কার্যকরভাবে বাস্তবায়ন লক্ষ্যে তফসিলভুক্ত রাসায়নিক দ্রব্য সংক্রান্ত সকল কার্যক্রম ও তফসিল বহির্ভূত স্বতন্ত্র জৈব রাসায়নিক দ্রব্য উৎপাদন সংশি‘ষ্ট প্রতিষ্ঠানসমূহকে বিএনএসিডব্লিউসির সাথে অনলাইনে নিবন্ধনের বিষয়ে গুরুত্ব আরোপ করা হয়।

Post Views: 222

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত