Print

Broadcasting News Corporation

৩১ ডিসেম্বরের মধ্যে জমা দিতে হবে হজ প্যাকেজের অবশিষ্ট টাকা

প্রকাশিত হয়েছে: ডিসেম্বর ২২, ২০২৫ , ৪:৩৩ অপরাহ্ণ | আপডেট: ডিসেম্বর ২২, ২০২৫, ৪:৩৩ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: সরকারি ও বেসরকারি মাধ্যমে ২০২৬ সালের হজে প্রাথমিক নিবন্ধন-কারী ব্যক্তিদেরকে ৩১ ডিসেম্বরের মধ্যে হজ প্যাকেজের অবশিষ্ট টাকা জমা দিতে অনুরোধ জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের হজ-১ শাখা থেকে জারিকৃত পত্র এবং হজ প্যাকেজ ও গাইডলাইন ২০২৬ অনুযায়ী প্রাথমিক নিবন্ধনকৃত হজ-যাত্রীকে প্যাকেজ মূল্যের সমুদয় অর্থ ৩১ ডিসেম্বর ২০২৫ তারিখের মধ্যে আবশ্যিকভাবে জমা প্রদানের নির্দেশনা দেয় হয়েছে।

এ অবস্থায় হজ ২০২৬ এর যেসকল হজ-যাত্রী নির্বাচিত প্যাকেজের সম্পূর্ণ অর্থ জমা প্রদান করেননি তাদেরকে অবশিষ্ট সমুদয় অর্থ জমা প্রদান নিশ্চিত করার জন্য অনুরোধ করা হলো।

এ সময়ের মধ্যে কোনো নিবন্ধিত হজ-যাত্রী প্যাকেজের অবশিষ্ট টাকা জমা প্রদান না করলে সেই হজ-যাত্রীর হজে গমন অনিশ্চিত হয়ে পড়বে বলে জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।

Post Views: 247

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত