Print

Broadcasting News Corporation

সাধারণ মানুষের সচেতনতাই ডিজিটাল ভূমি সেবার সফলতা

প্রকাশিত হয়েছে: ডিসেম্বর ২৩, ২০২৫ , ৪:৫৯ অপরাহ্ণ | আপডেট: ডিসেম্বর ২৩, ২০২৫, ৪:৫৯ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এএসএম সালেহ আহমেদ বলেছেন, ভূমি একটি স্পর্শকাতর বিষয় তাই ভূমিসেবা প্রদানের ক্ষেত্রে সার্বিক বিচার বিশ্লেষণ ‌ও সততার সাথে করতে হবে।

দেখে শুনে কাজ করতে হবে। সেবা সহজীকরণের জন্য ডিজিটাল ভূমিসেবা চালু হওয়ায় সেবাগ্রহীতাদের জন্য সুযোগ যেমন বেড়েছে, তেমনি নতুন চ্যালেঞ্জও তৈরি হয়েছে।

অনলাইন নামজারি, খতিয়ান ও ভূমি কর ব্যবস্থাপনায় সাধারণ মানুষের অংশগ্রহণ ও সচেতনতা না থাকলে এসব উদ্যোগ কাঙ্ক্ষিত ফল বয়ে আনতে পারে না। সাধারণ মানুষের সচেতনতাই ডিজিটাল ভূমি সেবার সফলতা।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ) রাজধানীর ভূমি ভবনের সভাকক্ষে ‘ভূমিসেবা সংশ্লিষ্ট অংশী-জনদের অংশগ্রহণে মতবিনিময় বিষয়ক’ ‘’সেমিনারে’’ সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অটোমেটেড ল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজম্যান্ট সিস্টেম (ALAMS) এ সেমিনারের আয়োজন করে।

ভূমি মন্ত্রণালয়াধীন সকল দপ্তরের কার্যাবলী উপস্থাপন করেন ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো: এমদাদুল হক চৌধুরী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান(সিনিয়র সচিব) মোহাম্মদ ইউসুফ,

প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব মোঃ মাহমুদুল হোসাইন খান, ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান এ.জে.এম সালাহউদ্দীন নাগরী, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর সাবেক মহা-পরিচালকবৃন্দসহ, বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধি এবং ভূমি মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

Post Views: 272

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত