ময়মনসিংহ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ফার্মেসির কাজ শেষে বাড়ি ফেরার পথে পিকআপের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মাহবুব আলম (২২) নামে এক যুবক নিহত হয়েছে।
মঙ্গলবার ( ২৩ ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ) রাত ৯ টার দিকে ঈশ্বরগঞ্জ সদর ইউনিয়নের চরহোসেনপুর এলাকার ভূঁইয়া ফিলিং স্টেশন পাশে ওই দুর্ঘটনাটি ঘটে। তাক্ষণিক খবর পেয়ে ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিসের একটি টিম গুরুতর আহত যুবককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। নিহত মাহবুব আলম ঈশ্বরগঞ্জ উপজেলার বড়হিত ইউনিয়নের বড় ডাংরী গ্রামের আব্দুল কদ্দুসের ছেলে।
নিহতের পরিবার জানা যায়, মাহবুব ঈশ্বরগঞ্জ পৌর শহরের ‘রতন মেডিকেল হল’ নামের একটি ফার্মেসিতে চাকুরী করতো। মঙ্গলবার রাতে ডিউটি শেষে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে পিকআপের সাথে মুখোমুখি সংঘর্ষে তার মৃত্যু হয়।
ঈশ্বরগঞ্জ থানার ওসি রবিউল আজম এ ব্যাপারে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পিকআপ ও মোটরসাইকেল জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। মরদেহের সুরতহাল সম্পন্ন পূর্বক অন্যান্য আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত