Print

Broadcasting News Corporation

বড়দিন উপলক্ষ্যে রাষ্ট্রপতির বাণী

প্রকাশিত হয়েছে: ডিসেম্বর ২৪, ২০২৫ , ৬:৪৯ অপরাহ্ণ | আপডেট: ডিসেম্বর ২৪, ২০২৫, ৬:৪৯ অপরাহ্ণ

Mehedi Hassan Niaz


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ) ‘বড়দিন’ উপলক্ষ্যে নিম্নোলিখিত বাণী প্রদান করেছেন:
“শুভ ‘বড়দিন’ উপলক্ষ্যে আমি দেশের খ্রিষ্ট ধর্মাবলম্বীদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। মহামতি যিশু খ্রিষ্টের জন্মদিন ‘বড়দিন’ খ্রিষ্ট ধর্মাবলম্বীদের সব থেকে বড় ধর্মীয় উৎসব। যিশু খ্রিষ্ট ছিলেন সত্যান্বেষী, মানবজাতির মুক্তির দূত এবং আলোর দিশারি। শত প্রতিবন্ধকতা ও প্রতিকূলতার মাঝেও তিনি সর্বদা শান্তি, সত্য ও ন্যায়ের বাণী প্রচার করে গেছেন, সবাইকে দিয়ে গেছেন ভালোবাসা, সেবা, ক্ষমা ও মহত্ত্বের দীক্ষা। সকল ধর্মের মূল মর্মবাণীই মানুষের সেবা ও কল্যাণ। যিশু খ্রিষ্টের আদর্শ ও দীক্ষা থেকে শিক্ষা নিয়ে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলকে দেশ ও জনগণের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, এখানে সকল ধর্মের মানুষ স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও আচার-অনুষ্ঠান পালন করে আসছে। এই শুভ দিনে বিদ্যমান এই সাম্প্রদায়িক সৌহার্দ্যকে আরো সুদৃঢ় করে সবাইকে আধুনিক ও উন্নত বাংলাদেশ গড়ার অগ্রযাত্রায় শামিল হওয়ার জন্য আমি আহ্বান জানাই। শুভ ‘বড়দিন’ খ্রিষ্ট ধর্মাবলম্বীসহ সকলের জন্য বয়ে আনুক অনাবিল আনন্দ ও কল্যাণ,
সবার জীবন ভরে উঠুক সুখ ও সমৃদ্ধিতে-এ কামনা করি।”

Post Views: 238

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত