ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: বুধবার (২৪ ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ) দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্র বন্দর মোংলা বন্দরের সক্ষমতা ও নিরাপত্তা জোরদারে বাংলাদেশ নৌবাহিনী দ্বারা পরিচালিত খুলনা শিপইয়ার্ড লিমিটেড কর্তৃক নির্মিত অত্যাধুনিক ‘সার্চ অ্যান্ড রেসকিউ ভেসেল’ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। দেশীয় প্রযুক্তিতে নির্মিত এই বিশেষায়িত জাহাজটি মোংলা বন্দর কর্তৃপক্ষের অপারেশনাল কার্যক্রমকে সঞ্চার করবে নতুন গতিতে। পোর্ট চ্যানেল, সুন্দরবন ও গভীর সমুদ্রে যে কোন জরুরি অনুসন্ধান ও উদ্ধার অভিযান (Search and Rescue), দুর্ঘটনাকালীন জরুরি চিকিৎসা সহায়তা (Medical Evacuation) এবং বিপদগ্রস্ত জাহাজকে সহায়তা প্রদানে বিশেষায়িত এই জাহাজটি অগ্রণী ভূমিকা পালন করবে।
বাংলাদেশ নৌবাহিনী কর্তৃক পরিচালিত খুলনা শিপইয়ার্ডে আন্তর্জাতিক মানের এই জাহাজ নির্মাণ, প্রকৌশল খাতে বাংলাদেশের স্বনির্ভরতার এক অনন্য দৃষ্টান্ত।
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত