আশরাফুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: চাঁপাইনবাবগঞ্জে প্রাইভেট কারে অভিনব কায়দায় অবৈধ মাদক গাঁজা বহনকালে ৩২ কেজি ৭৪০ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৫। র্যাব-৫, রাজশাহীর সিপিসি-১ (চাঁপাইনবাবগঞ্জ) এর একটি অভিযানিক দল বুধবার (২৪ ডিসেম্বর ২০২৫) সকাল ৮টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের মোল্লান মোড় (চৌরাস্তা মোড়) এলাকায় এ অভিযান পরিচালনা করে।
আটককৃত মাদক ব্যবসায়ীর নাম আহাম্মদ আলী (২৬)। তিনি হবিগঞ্জ জেলার সদর উপজেলার উসাইল গ্রামের মৃত মধু মিয়ার ছেলে। অভিযানের সময় তার ব্যবহৃত একটি প্রাইভেট কার থেকে ৩২ কেজি ৭৪০ গ্রাম অবৈধ গাঁজা জব্দ করা হয়।
র্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়—দুই ব্যক্তি হবিগঞ্জ জেলা থেকে একটি প্রাইভেট কারে করে বিপুল পরিমাণ গাঁজা নিয়ে চাঁপাইনবাবগঞ্জে বিক্রয়ের উদ্দেশ্যে আসছে।
এ তথ্যের ভিত্তিতে মোল্লান মোড় এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসানো হয়। চেকপোস্টে একটি সাদা রঙের প্রাইভেট কার তল্লাশি করে গোপন-ভাবে লুকিয়ে রাখা গাঁজা জব্দ এবং একজনকে আটক করে।
আটককৃত গাঁজা ব্যবসায়ী ও জব্দ-কৃত আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব জানায়, মাদকসহ সকল অপরাধ দমনে র্যাবের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত